চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ গুলিতে শেষ বাংলাদেশে ৪ মাসের জীবন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৮ পূর্বাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

সিজার ট্রাভেলার বয়স হয়েছিলো প্রায় ৫০। নেদারল্যান্ডসের একটি সাহায্য সংস্থার কর্মী হিসেবে কাজ করতে মাত্র চারমাস আগে বাংলাদেশে এসেছিলেন তিনি। সুন্দর এক সন্ধ্যায় সাঁতার কেটে বৈকালিক ভ্রমণে বের হয়ে তিনটি গুলিতে থেমে গেছে তার জীবন।

ময়নাতদন্তের পর চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে তিনটি গুলি পাওয়া গেছে। বেশ কাছ থেকেই গুলি করা হয় সিজারকে।

যে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে পুলিশ এবং গোয়েন্দারা প্রাথমিক তথ্য সংগ্রহ করছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন জানিয়েছেন, সেই প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বিদেশী মানুষটি হেঁটে যাওয়ার সময় তার পেছন পেছন আরো দুইজন হাঁটছিলো।

তারা বলেন, পরে পরপর তিনটি গুলির ঘটনায় বোঝা যায় তারা আসলে তাকে অনুসরণ করছিলো। অন্য যে একজন তাদের জন্য মোটরবাইকে অপেক্ষা করছিলো, তার কাছাকাছি আসার পরই তাকে গুলি করা হয়।

পরে ওই মোটরবাইকে করেই তিনজন পালিয়ে যায়।

ডিপ্লোম্যাটিক জোনের মর্যাদা পাওয়া গুলশানের নিশ্ছিদ্র নিরাপত্তার ভেতর দিয়ে বাইক আরোহীরা কিভাবে চলে গেলো জানতে চাইলে এক পুলিশ কর্মকর্তা বলেন, গুলশানে এতো অলিগলি যে পালিয়ে যাওয়‍া খুব কঠিন কিছু না।

Reneta

ওই এলাকায় স্থাপন করা সিসি ক্যামেরায় কোনো কিছু বোঝা গেছে কিনা জিগগেশ করলে কর্মকর্তা বলেন, তখন সন্ধ্যা, অন্ধকার নেমে এসেছিলো। তাই তেমন কোনো ক্লু পাওয়ার সম্ভাবনা কম।

গত মে মাসে বাংলাদেশে এসেছিলেন সিজার ট্রাভেলা।

বিশ্ব রাজনীতিতে ইতালির নাম সেভাবে আলোচিত না হওয়ার কারণে আর এদেশে কখনোই ইতালিবিরোধী কোনো কর্মকাণ্ড না থাকার কারণে অন্য ইতালীয়ানদের মতো তাকেও তার দূতাবাস স্বাভাবিকের বাইরে বাড়তি তেমন কোনো নিরাপত্তা পরামর্শ দেয়নি।

বাংলাদেশে ইতালি মিশনের কর্মকর্তারা বলেছেন, তারা দূরতম দুঃস্বপ্নেও কখনও ভাবেননি যে তাদের একজন নাগরিক এভাবে বন্দুকধারীদের হাতে ঢাকায় নিহত হবেন।

সরকারিভাবে ইতালিতে ৭০ হাজারের বেশি বাংলাদেশী আছেন। বেসরকারিভাবে এ সংখ্যা আরো বেশি। সাম্প্রতিক সময়ে অনেকে লিবিয়া থেকে কিংবা লিবিয়া হয়ে ইতালিতে গেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিদেশী নিহত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘এই মুহূর্তে আসছে না অস্ট্রেলিয়া’

পরবর্তী

একই সময়ে মাঠে ভারতের দুটি ক্রিকেট ‘এ’ দল

পরবর্তী

একই সময়ে মাঠে ভারতের দুটি ক্রিকেট ‘এ’ দল

একই সময়ে মাঠে ভারতের দুটি ক্রিকেট ‘এ’ দল

সর্বশেষ

সিনেমার বৈশ্বিক নেতৃত্বে ‘শঙ্খচিল’-এর গৌতম ঘোষ

জুলাই ২০, ২০২৬

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
ছবি: পিএমও

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT