স্পোর্টস

একই সময়ে মাঠে ভারতের দুটি ক্রিকেট ‘এ’ দল

একই সময়ে মাঠে ভারতের দুটি ক্রিকেট ‘এ’ দল

একই সময়ে মাঠে নেমেছিলো ভারতের দুটি ‘এ’ ক্রিকেট দল। এমন ঘটনা এটাই সম্ভবত প্রথম। ভারতের একটি ‘এ’ দল যখন বেঙ্গালুরুতে বাংলাদেশের বিপক্ষে আনঅফিসিয়াল তিনদিনের টেস্ট ম্যাচ খেলছিলো, ঠিক তখনই সাউথ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি মূলক টি-২০ ম্যাচে খেলেছে আরেকটি ‘এ’ দল।

মজার ব্যাপার হলো একই দিন মাঠে নেমে ভারতের দুটি দলই জয় পেয়েছে।

তিনদিনের ম্যাচের বাংলাদেশকে এক ইনিংস ও ৩২ রানে হারায় ভারতের ‘এ’ দল। আর আরেকটি দলের কাছে ১৮৯ রান করেও ৮ উইকেটে হারে সাউথ আফ্রিকা।

বিষয়:বাংলাদেশ-ভারত ক্রিকেট ভারত ক্রিকেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…