চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৯ মুক্তিযোদ্ধা কর্মকর্তাকে ‘ভূতাপেক্ষ’ পদমর্যাদা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০২০
- সেমি লিড, আদালত
A A

দেশ স্বাধীনের পর প্রথম বিসিএস (প্রশাসন) ক্যাডার হয়ে অবসরে যাওয়া ৩৯ জন মুক্তিযোদ্ধাকে তাদের প্রাপ্যতা অনুযায়ী ‘ভূতাপেক্ষ’ পদোন্নতিসহ আনুষঙ্গিক সুবিধা ও পদমর্যাদা দিতে রায় দিয়েছেন হাইকোর্ট।

২০০১ থেকে ২০০৩ সালের মধ্যে বিভিন্ন সময়ে ‘পদোন্নতি বঞ্চিত হওয়া’ ৩৯ জন কর্মকর্তার করা তিনটি রিটে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রোববার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

এ রায়ের ফলে অবসরে যাওয়া ৩৯ কর্মকর্তা ১৯৯৮ সালের ‘উপ-সচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি/ নিয়োগের নীতিমালা’ অনুযায়ী প্রাপ্যতা অনুসারে পদোন্নতিসহ আনুষঙ্গিক সুবিধা ও পদমর্যাদা পাবেন বলে জানান রিটের পক্ষের আইনজীবী রেজা-ই-রাব্বী খন্দকার।

তবে আপিল বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী ২০০২সালের ‘উপ-সচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি/ নিয়োগের বিধিমালা’ এই মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

রায়ের পর আইনজীবী রেজা-ই-রাব্বী খন্দকার সাংবাদিকদের বলেন, “রিট আবেদনকারী এই ৩৯ জন মুক্তিযোদ্ধা। এদের নিয়োগ দিয়েছিলেন বঙ্গবন্ধু। তাদের পদোন্নতি জন্য ১৯৯৮ সালে একটি নীতিমালা করে সরকার। এই নীতিমালার আলোকে পদোন্নতি পেয়ে কেউ কেউ যুগ্ম সচিব পর্যন্ত হয়েছেন।

কিন্তু ২০০২ সালে নতুন মানদণ্ডে একটি বিধিমালা প্রণয়ন করা হয়। এই মানদণ্ড করাই হয়েছিল মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের বাদ দেওয়ার জন্য। এক পর্যায়ে ২০০২ সালে বিধিমালা অনুযায়ী এদের (৩৯ জন) পদোন্নতি বঞ্চিত করে কনিষ্ঠদের পদোন্নতি দেওয়া হয়। অবশেষে আজকের রায়ের ফলে বঞ্চিত ৩৯ জন তাদের প্রাপ্যতা অনুযায়ী ‘ভূতাপেক্ষ’ অর্থাৎ অতীতে বঞ্চিত হয়ে পরবর্তীতে ন্যায্যতার রায় পেলেন।’

আইনজীবী রেজা-ই-রাব্বী খন্দকার আরো বলেন, ‘পদোন্নতি বঞ্চিত না হলে এই ৩৯ জনের মধ্যে ৩৭ জন সচিব, একজন অতিরিক্ত সচিব ও একজন যুগ্ম সচিব হতেন।’

২০০২ সালের ‘উপ-সচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি/ নিয়োগের নীতিমালা’ প্রণয়নের পর ‘জ্যেষ্ঠতা লঙ্ঘন’ করে ১২ উপ-সচিব এবং ২৭ জন যুগ্ম সচিবকে (মুক্তিযোদ্ধা) পদোন্নতি বঞ্চিত করে চারদলীয় জোট সরকার।

পদোন্নতি বঞ্চিত হওয়ার পর ২০০২ সালের বিধিমালা চ্যালেঞ্জ করে যুগ্ম সচিব মো. সাইফুজ্জামান, মো. আমিরুল ইসলাম ও উপ-সচিব মো. খলিলুর রহমান ২০১৩ সালে হাইকোর্টে তিনটি রিট করেন। সে রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত ২০১৩ সালের ১২ নভেম্বর রুল জারি করে। সে রুল যথাযথ ঘোষণা করে এ রায় দিলেন হাইকোর্ট।

ট্যাগ: বিসিএসমুক্তিযোদ্ধাহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বার বার পরীক্ষায় ফেল করার ফল বিয়ে!

পরবর্তী

‘জেমস বন্ড’ খ্যাত শন কনারির সেরা পাঁচ ছবি

পরবর্তী

'জেমস বন্ড' খ্যাত শন কনারির সেরা পাঁচ ছবি

রায়হান হত্যা: রিমান্ড শেষে কারাগারে কনস্টেবল হারুন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩

আগস্ট ৩০, ২০২৬

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড, কোন চুলা বেশি সাশ্রয়ী?

আগস্ট ৩০, ২০২৬

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সেরা তিনে দুই বাংলাদেশি

আগস্ট ৩০, ২০২৬
ফুটবল খেলোয়াড় মাঠে, দর্শকদের মাঝে ব্যস্ততা. Channel i News - চ্যানেল আই নিউজ

লেস্টার সিটি ছেড়ে শেফিল্ডে চুক্তির কাছাকাছি হামজা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬০ যাত্রী নিয়ে সাগরে উল্টে গেল ফেরি

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT