৩৭ তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

৩৭ তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সরকারি কর্ম কমিশন (পিএসসি)’র প্রকাশ করা ফলাফলে মৌখিক পরীক্ষার জন্য ৫ হাজার ৩৭৯ জন উত্তীর্ণ হয়েছেন।
গত বছরের ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারিতে ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন চাকরিপ্রার্থী অংশ নেন। লিখিত পরীক্ষার জন্য ৮ হাজার ৫২৩ জনকে মনোনীত করা হয়।
প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






