চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৫ ডিগ্রিতে কেন মরুভূমির মত গরম

জিপু বিশ্বাসজিপু বিশ্বাস
৫:২৪ অপরাহ্ণ ২২, মে ২০১৭
পরিবেশ
A A

রাজধানী ঢাকাসহ  সারা দেশে চলছে মৃদু তাপদাহ। এই অস্বস্তিকর গরম আরো চলবে ২-৩ দিন এমনটাই জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর।

তবে রাজধানী ঢাকায় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও আর গরমের অনুভূতি এতটা তীব্র কেন? এমন  এক প্রশ্নের জবাবে চ্যানেল আই অনলাইনকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, দেশে এখন মৃদু তাপদাহ চলছে, যা আরো দুই থেকে তিন দিন চলতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে  এত  বেশি গরম পড়ছে ।

রোদে তপ্ত হয়ে উঠেছে রাস্তাঘাট। খাঁ-খাঁ করছে সড়ক জনপদ। বাইরে বের হলেই মনে হচ্ছে অগ্নিকুণ্ড। গরম বাতাস শরীরে বিঁধছে আগুনের হলকার মত। দুঃসহ গরমে মানুষের পাশাপাশি পশু-পাখিরও অস্বাভাবিক অবস্থা।

দিন-রাতের তাপমাত্রার পার্থক্যের কারণেও বেশি গরম অনুভূত হচ্ছে বলে জানান আবহাওয়াবিদ আব্দুর রহমান।

তিনি বলেন: খুব সহসাই বৃষ্টির সম্ভাবনা কম। বঙ্গোপসাগরের উপর উচ্চচাপ বলয় জলীয় বাষ্পকে ঠেলে ঢুকিয়ে দিচ্ছে। যার ফলে রাজশাহী, পাবনা, চাঁদপুর ও নোয়াখালী অঞ্চলসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।

তাপমাত্র  ৩৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মৃদু তাপ প্রবাহ বলে। ৩৮ থেকে ৪০ ডিগ্রিকে সেলসিয়াসকে  মাঝারি তাপদাহ বলা হয়। আর ৪০ ডিগ্রির ছাড়িয়ে গেলে তাকে তীব্র তাপদাহ হিসাবে বিবেচনা করে আবহাওয়া অফিস।

Reneta

গতকালের মত আজও দেশের সর্বোচ্চ তাপমাত্র রেকর্ড করা হয়েছে যশোর ও খুলনায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ তাপমাত্র রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্ব নিম্ন ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত বা বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবহাওয়া অধিদপ্তরমৃদু তাপদাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ত্রিশালে নজরুল জয়ন্তী উদযাপনের বড় পরিকল্পনা

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এক বছরে ব্র্যাকের সেবা পেয়েছেন ২ কোটি ৬০ লাখ মানুষ

মে ১১, ২০২৬

সীমান্তে অনুপ্রবেশ রোধে বিজিবি সার্বক্ষণিক সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মে ১১, ২০২৬

বব মার্লেকে নিয়ে যে ৪ সিনেমা না দেখলেই নয়

মে ১১, ২০২৬

ঈদযাত্রা নিরাপদ করতে নৌপথে ৬ দফা নির্দেশনা

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT