বিনোদন

৩০ কোটিতে সালমান!

৩০ কোটিতে সালমান!

জনপ্রিয়তার আরেক নাম সালমান খান। দীর্ঘ সময় ধরে তিনি বলিউডে রাজত্ব করছেন। তার জনপ্রিয়তাও বলিউডের অন্য যে কোনো অভিনেতার তুলনায় অনেক বেশি। তারই প্রমাণ মিললো আবারো। এই সুপারস্টারের ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা এখন ৩০ কোটি।

নিজের এই অর্জনে ভক্তদের ধন্যবাদ জানাতে ভুলে যাননি সালমান। ভক্তদের ধন্যবাদ জানাতে একটি বুমেরাং ভিডিও তৈরি করেছেন তিনি। ভিডিওটির ক্যাপশন সালমান লিখেছেন, ‘উই মা!!! ৩০কোটি!!! সবাইকে অনেক ধন্যবাদ’।

সালমানের সেই পোস্টে তার অনেক অনুরাগী নানান কমেন্ট করেছেন। একজন লিখেছেন, “ভালোবাসি তোমাকে সালমান”। আরেকজন লিখেছেন, ”ওহ হো সোয়াগ”। আরো একজন লিখেছেন, ”আমি আপনার সবচেয়ে বড় ভক্ত সালমান”।

বর্তমানে সালমান ব্যস্ত তার আসন্ন সিনেমা ‘রাঁধে’ ও ‘কাভি ঈদ কাভি দিওয়ালী’ শুটিং নিয়ে।

 

View this post on Instagram

 

Ouii ma 30 million! Thank u all!

A post shared by Salman Khan (@beingsalmankhan) on

বিষয়:সালমান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…