ক্রিকেট

৩০০ পেরিয়ে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে ব্যাটিং করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তিনশ রানের মাইলফলক পূর্ন করেছে বাংলাদেশ। হারিয়েছে ৬ উইকেট। এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৩০৭ রান।

সাকিব আল হাসান ৬৩ ও মেহেদী হাসান মিরাজ ৩৫ রানে অপরাজিত আছেন।

সপ্তম উইকেট জুটিতে তারা অবিচ্ছিন্ন থেকে যোগ করেছেন ৫৯ রান।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিনের সকালে একমাত্র সাফল্য পায় উইন্ডজ। বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকেনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন লিটন দাস (৩৮)।

টেস্টের প্রথম দিন ৫ উইকেট হারিয়ে ২৪২ রান তোলে বাংলাদেশ। সাকিব ৩৯ ও লিটন ৩৪ রানে অপরাজিত ছিলেন।

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…