বাংলাদেশ

২৮ মাঝিমাল্লাসহ ট্রলার অপহরণ করেছে জলদস্যুরা

২৮ মাঝিমাল্লাসহ ট্রলার অপহরণ করেছে জলদস্যুরা

বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেল থেকে ২৮ জন মাঝি মাল্লাসহ এফবি জয়নাল নামের একটি ফিশিং ট্রলার অপহরণ করে নিয়ে গেছে জলদস্যুরা। ভোর ৫ টার দিকে অপহরণের ঘটনাটি ঘটে।

ট্রলার মালিক কুতুবদিয়ার জয়নাল জানান, তার ট্রলারটি ৩০ জন মাঝি মাল্লা নিয়ে সোনাদিয়া চ্যানেলে মাছ আহরণ করছিল। এই সময় জলদস্যুরা ট্রলারটিকে অপহরণ করে। পরবর্তীতে ওই ট্রলার থেকে দুইজন জেলে পালিয়ে তাকে ফোনে বিষয়টি জানান।

অপহরণের বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

বিষয়:অপহরণ জলদস্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…