ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে আল্টিমেটাম

জনপ্রিয় রাজনৈতিক নেতারা ও কর্মীরা ডিজিটাল নিরাপত্তা আইনের প্রতিবাদে মানববন্ধন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও লেখক মুশতাক আহমেদ এবং সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরের মৃত্যুর প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ করেছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন।
ওই সমাবেশ থেকে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের আগেই সরকারকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের আল্টিমেটাম দিয়েছেন তারা।
ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে ব্যাংক লুটেরাদের গ্রেপ্তার না করে সাংবাদিক, সাহিত্যিকদের গ্রেফতার করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন নেতারা।
এসময় গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাষ্টি জাফরুল্লাহ চৌধুরি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও মির্জা আব্বাসসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






