২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন করা সম্ভব: আইন উপদেষ্টা
২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন করা সম্ভব: আইন উপদেষ্টা
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। চ্যানেল আইকে জানিয়েছেন দ্রুতই শেখ হাসিনাকে ভারত থেকে দেশে আনার সকল প্রক্রিয়া শুরু হবে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে জানিয়ে তিনি বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের বিচার করা হবে না। সাকিব আল হাসানের বিরুদ্ধে বিক্ষোভ যৌক্তিক বলেও মনে করেন আইন উপদেষ্টা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






