নির্ধারিত সময়ের ২৫ সেকেন্ড আগে একটি ট্রেন স্টেশন ছাড়ায় দু:খ প্রকাশ করেছে জাপানের একটি রেল সংস্থা। তারা বলছে: এর ফলে যাত্রীদের যে বড় রকমের অসুবিধা হয়েছে তা একেবারেই ক্ষমার অযোগ্য।
রেল পরিচালনা সংস্থা বলছে: মাত্র ছয় মাস আগেই নভেম্বরের শেষে তাদের একটা ট্রেন ছেড়েছিল নির্ধারিত সময়ের বিশ সেকেন্ড আগে, আর এবারে সেটা গিয়ে দাঁড়াল ২৫ সেকেন্ডে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা বেশ আলোচনার সৃষ্টি করে।
গত বছর নভেম্বর মাসে সুকুবা এক্সপ্রেস লাইনের একটি ট্রেন বিশ সেকেন্ড আগে ছেড়ে যাওয়ায় যাত্রীদের কাছে ‘অসুবিধা সৃষ্টির জন্য গভীরভাবে দু:খ প্রকাশ’ করেছিলো।








