চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৫ মার্চ গণহত্যা দিবস পালনের পরিকল্পনা, সংসদে প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫২ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A
মাথাপিছু আয়-প্রধানমন্ত্রী

মাথাপিছু আয়-প্রধানমন্ত্রী

২৫ মার্চকে রাষ্ট্রীয়ভাবে গণহত্যা দিবস হিসেবে পালনের পাশাপাশি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আদায়ে সরকারের পরিকল্পনা রয়েছে। বুধবার সংসদে এ কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে ইতিহাস বিকৃতি করার সুযোগ করে দিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের জন্য নির্ধারিত থাকলেও তা সংসদ অধিবেশনে টেবিলে উপস্থাপন করা হয়। পরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে পাকিস্তানী লেখক জুনায়েদ আহমেদের লেখা বই ‘ক্রিয়েশন অব বাংলাদেশ মিক্স এক্সপ্লডেড’ নিয়ে আলোচনার সূত্রপাত করেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। যে বইতে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশে সংঘটিত গণহত্যা মুক্তিযোদ্ধাদের দ্বারা সংঘটিত বলে উল্লেখ করা হয়েছে।

আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী সেই সময়ে পাকিস্তানী হানাদার বাহিনীর বর্বরোচিত গণহত্যার  স্মৃতিচারণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, এই বই লিখে পাকিস্তানের কৃতকর্ম মুক্তিযোদ্ধাদের ওপর চাপিয়ে নিজেদের দোষ ঢাকার চেষ্টা করছে। যার জন্য এদেশীয় অনেকেই দায়ী বলেও মনে করেন প্রধানমন্ত্রী।তিনি সংসদে বলেছেন, ‘২৫ মার্চ গণহত্যা দিবস, এতে কোনো সন্দেহ নাই। দেশবাসীকে আজকে সোচ্চার হতে হবে। নতুন প্রজন্মকে জানা উচিৎ আমাদের ইতিহাস।’

‘আমাদের বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, গণহত্যা, ৩০ লাখ শহীদ সব কিছুর বিরুদ্ধে বিভিন্নভাবে মিথ্য তথ্য উত্থাপন করে এই বইটি ওদের আইএসআই এর ডিরেক্টর জেনারেল আমাদের হাইকমিশনে পাঠিয়েছে।’-বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘আমি এর নিন্দা জানানোর জন্য দাঁড়িয়েছি। ৩০ লক্ষ লোক শহীদ। সমস্ত ঘটনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে।’

Reneta

প্রধানমন্ত্রী তার আলোচনায় একই সঙ্গে এই মাসে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়কার প্রেক্ষাপট ও আন্দোলনে শহীদদের স্মরণ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসনিা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১০০ বছর পরের বাংলাদেশ ও বেলা শেষের গান

পরবর্তী

জাতীয় বীর কাজী আরেফের মৃত্যুদিনে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা

পরবর্তী

জাতীয় বীর কাজী আরেফের মৃত্যুদিনে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা

ফাইল ছবি

অভিষেকে মাহমুদউল্লাহকে আউটই করা গেল না

সর্বশেষ

দিনাজপুরের আনছার আলীর আম এখন বিশ্ববাজারে

জুলাই ১৯, ২০২৬

জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত

জুলাই ১৯, ২০২৬

মৃত্যুবার্ষিকীতে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে স্মরণ

জুলাই ১৯, ২০২৬

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা, এক নজরে বিজয়ী যারা

জুলাই ১৯, ২০২৬

নতুন গান ‘পরাণ’ নিয়ে এলেন ক্ষুদে গানরাজখ্যাত হুমায়রা ঈশিকা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT