বাংলাদেশ

২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণায় বাংলাদেশের উদ্যোগ

আইনমন্ত্রী-২৫ মা্চ-আন্তর্জাতিক গণহত্যা দিবস

২৫ মার্চ বিশ্ব গণহত্যা দিবস পালনের জন্য বন্ধু দেশগুলোকে আহ্বান জানাবে বাংলাদেশ। ঢাকায় যুক্তরাজ্যের নতুন হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক জানান, সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তারেক রহমানকে লন্ডন থেকে ঢাকায় ফিরিয়ে দেয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার রর্বাট চ্যাটার্টন ডিকসন বুধবার সকালে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে দেখা করেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী বলেন, ২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে পালনে কাজ করছে সরকার।

একুশে আগস্টের গ্রেনেড হামলা ও দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের যুক্তরাজ্যে থাকার বৈধ্যতা নিয়েও আলোচনা হয় বলে জানান মন্ত্রী।

আইনমন্ত্রী জানান, বাংলাদেশের আবেদনের কারণে বঙ্গবন্ধুর হত্যাকারী পলাতক নূর চৌধুরীর বিষয়ে তথ্য দিতে কানাডার আদালতে শুনানি হয়েছে। আইনী প্রক্রিয়ায় তাকে ফিরিয়ে আনার বিষয়ে আশাবাদী বাংলাদেশ।

বিষয়:২৫ মার্চ ২৫ মার্চ কালরাত্রি আন্তর্জাতিক গণহত্যা দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…