বিনোদন

‘২৫ বছর বয়সে বিয়ে করবো’

‘২৫ বছর বয়সে বিয়ে করবো’

টালিগঞ্জে পরিচালকেরা যেভাবে নুসরাত ফারিয়ার প্রতিটি ছবিতে ‘কিস সিন’ রাখছে তাতে করে তিনি নিজেকে টলিউডের ইমরানস হাশমি ভাবতে শুরু করেছেন বলে মন্তব্য করেছেন উপস্থাপিকা থেকে অভিনেত্রী হওয়া নুসরাত ফারিয়া।

দৈনিক আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাতকারে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার প্রত্যেক ছবিতে চুমুর দৃশ্য রাখছেন পরিচালকরা। আমি কি নিজেও মাঝে মাঝে ভাবি; আমি কি টলিউডের ইমরান হাশিম হয়ে যাচ্ছি?’

আগামী ১২ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাচ্ছে নুসরাত অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র ‘হিরো ৪২০’। ছবির প্রমোশন এবং ডাবিংয়ের কাজে বর্তমানে তিনি কলকাতা রয়েছেন।

সাক্ষাতকারে ফারিয়া নিজেকে ভালো ছাত্রী উল্লেখ করে বলেন,‘আমি বরাবরই ভালো ছাত্রী ছিলাম। ক্লাস এইট থেকেই স্কলারশিপ পেতাম। আর অভিনয় শুরুর পর থেকে লাভার গার্ল ইমেজটা তৈরি হয়েছে। বিশ্বাস করুন আমি এটাই মেনটেন করতে চাই।’

কলকাতার দর্শক তাকে আপন করে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন,‘কলকাতায় আমাকে সকলে ঘরের মেয়ে বলেই মনে করেন। অনেকে বিশ্বাসই করে না আমি বাংলাদেশের। এই তো সেদিন শো-তে একজন আমাকে বললেন, ‘তুমি তো আমাগো মাইয়া’।’

যেভাবে তিনি মিডিয়ায় এলেন সেটা তুলে ধরে ফারিয়া বলেন, টুয়েলভথ গ্রেড কমপ্লিট করার পর ছোটদের অনুষ্ঠান উপস্থাপনা করতাম। তার পর বাংলাদেশের ‘রেডিও ফুর্তি’তে নাইট শোয়ের অফার পাই। যেটা পরে ভাইরাল হয়ে যায়। আসলে টিনএজাররা প্রথম থেকেই আমাকে খুব পছন্দ করে।

বলিউডে অফার পাওয়া প্রসঙ্গে বলেন, আশিকির গান দেখেই গাওয়ার কাস্টিং ডিরেক্টর প্রথম ফোন করেন আমাকে। তারপর প্রোডিউসর যোগাযোগ করেছিলেন। আমার চরিত্রটা এখানে বেশ চ্যালেঞ্জিং।

নিজের পছন্দের অভিনেতা হৃতিক রোশন জানিয়ে তিনি বলেন, আমার চাইল্ডহুড ক্রাশ। ওর জন্য আমি সব করতে পারি।

২৫ বছরে বিয়ে করবেন বলেও এ সাক্ষাতকারে উল্লেখ করলেও মনের মানুষের কথা বলেননি এ অভিনেত্রী।

বিষয়:নুসরাত ফারিয়া হিরো ৪২০

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…