চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৫ বছরেও হলো না রিমু হত্যার বিচার

সুব্রত গাইন সুব্রত গাইন
৬:৩৭ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৮
শিক্ষা
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী ও ছাত্রমৈত্রী নেতা জুবায়ের চৌধুরী রিমু হত্যার ২৫ বছর পেরিয়ে গেলেও বিচার হয়নি।

বুধবার সকালে তার মৃত্যুবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে রাজশাহী মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রী নেতাকর্মীরা সুষ্ঠু বিচারের দাবি করেন।

রাজশাহী মহানগর ছাত্রমৈত্রীর সভাপতি এস এম জুয়েল খান বলেন, অসাম্প্রদায়ির রাষ্ট্র গড়ার দাবি জানিয়ে ছিলেন রিমু। কিন্তু তা বাস্তবায়ন করতে দেয়নি স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের সামনে নৃশংসভাবে হত্যা করে তাকে। তাকে হত্যার ২৫ বছর পেরিয়ে গেছে, কিন্তু আজও হত্যার বিচারের দাবিতে আমাদের রাজপথে নামতে হয়।

‘তিনি এদেশের মেহনতি মানুষের অধিকার আদায়ের কথা বলেছিলেন। চেয়েছিলেন একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা গড়তে। কিন্তু ৭১-এর স্বাধীনতাবিরোধীরা তাকে বাঁচতে দেয়নি। আমরা এই হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।’

এসময় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সদস্য ও রাজশাহী মহানগর সভাপতি লিয়াকত আলী লিকু বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক দেশ গড়ার শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সদস্য ও রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, ছাত্রমৈত্রীর মহানগর সাধারণ সম্পাদক সম্রাট রায়হান, যুবমৈত্রীর সভাপতি মনিরুজ্জামান মনির, ছাত্রমৈত্রীর সাবেক মহানগর সভাপতি মতিউর রহমান মতিসহ বিশ্ববিদ্যালয় ও মহানগর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে দিবসটি উপলক্ষে ছাত্রমৈত্রীর দলীয় টেন্ট থেকে একটি শোকমিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা ফজলুল হক হলের সামনে রিমুর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে সেখানে এক মিনিট নীরবতা পালন করে। 

১৯৯৩ সালের ১৯ সেপ্টেম্বর শিবির ক্যাডারদের হাতে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলে নিহত হন ছাত্রমৈত্রীর তৎকালীন রাবি শাখা সহ-সভাপতি জুবায়ের চৌধুরী রিমু।

ট্যাগ: রাবিসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৫ দিনের রিমান্ডে বিএনপি নেতা সোহেল

পরবর্তী

স্কুল শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা ১৪২০ কোটি টাকা, অ্যাকাউন্ট বেড়েছে ২ লাখ

পরবর্তী
ফাইল ছবি

স্কুল শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা ১৪২০ কোটি টাকা, অ্যাকাউন্ট বেড়েছে ২ লাখ

নৌকা বিজয়ের বন্দরে পৌঁছাবেই: কাদের

সর্বশেষ

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT