চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কুল শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা ১৪২০ কোটি টাকা, অ্যাকাউন্ট বেড়েছে ২ লাখ

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
৬:৩৮ অপরাহ্ন ১৯, সেপ্টেম্বর ২০১৮
অর্থনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

স্কুল ব্যাংকিংয়ের আওতায় এবছর জুন মাস পর্যন্ত মোট ১৫ লাখ ৪০ হাজার অ্যাকাউন্ট খুলেছে শিক্ষার্থীরা। যা গতবছরের জুন মাস পর্যন্ত ছিল ১৩ লাখ ৩৪ হাজার। এ হিসাবে এক বছরের ব্যবধানে অ্যাকাউন্ট সংখ্যা বেড়েছে ২ লাখ ৬ হাজার।

বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

ওইসব অ্যাকাউন্টে জমা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৪২০ কোটি টাকা। যা গত বছরের তুলনায় প্রায় ২৬ শতাংশ বেশি। তবে শহরের তুলনায় গ্রামে এই হিসাব খোলার প্রবণতা কম।

আর্থিক খাতের বিশ্লেষকরা বলেছেন, এটা ব্যাংকিং খাতের জন্য ইতিবাচক। এই ধারা অব্যাহত থাকলে দীর্ঘমেয়াদী সুবিধা পাওয়া যাবে। এর আওতা বাড়াতে গ্রামে স্কুল ব্যাংকিংয়ের যাবতীয় সুবিধা তুলে ধরতে হবে।

ছাত্রছাত্রীদের মধ্যে সঞ্চয় প্রবণতা তৈরি করতে এবং তাদের ব্যাংকিং সেবার আওতায় আনতে ২০১০ সালে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর ড. আতিউর রহমান এক নির্দেশনার মাধ্যমে স্কুল শিক্ষার্থীদের অ্যাকাউন্ট খোলার সুযোগ তৈরি করে দেন। শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড নিয়ে একজন শিক্ষার্থী মাত্র ১০০ টাকা জমার বিপরীতে যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারে। তবে সেজন্য শিক্ষার্থীদের অভিভাবকের সম্মতি নিতে হয়।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, এটা আর্থিক স্বাক্ষতরতার একটা অংশ। নতুন প্রজন্মদের কিভাবে ব্যাংকিং করতে হয়, কিভাবে সঞ্চয় করতে হয় এসব শেখার একটা উপায়।

Reneta

তিনি বলেন, শিক্ষার্থীরা তাদের অর্থ ব্যাংকে দীর্ঘমেয়াদের জন্য রাখে। এতে উপকৃত হচ্ছে ব্যাংকিং খাত। কারণ ব্যাংকে আমানতকারীরা স্বল্প সময়ের জন্য আমানত রাখে। কিন্তু ব্যাংককে ঋণ দিতে হয় দীর্ঘমেয়াদে। ফলে ব্যাংকে মাঝে মাঝে তারল্য সংকটও দেখা দেয়। কিন্তু শিক্ষার্থীরাও তাদের জমা অর্থ দীর্ঘদিন পরে উত্তোলন করে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, স্কুল ব্যাংকিংয়ের আওতায় গত জুন নাগাদ মোট ১৫ লাখ ৪০ হাজার অ্যাকাউন্ট খোলা হয়েছে। গত বছরের একই সময় পর্যন্ত অ্যাকাউন্ট ছিল ১৩ লাখ ৩৪ হাজার। গত এক বছরে অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে ২ লাখ ৬ হাজার বা ১৫ দশমিক ৪০ শতাংশ।

তবে শহরের তুলনায় গ্রামে এই হিসাব খোলার প্রবণতা খুবই কম। স্কুল ব্যাংকিং হিসাবের মধ্যে শহরে রয়েছে ৯ লাখ ৪২ হাজার বা ৬১ দশমিক ২০ শতাংশ। আর গ্রামে রয়েছে ৫ লাখ ৯৭ হাজার অ্যাকাউন্ট বা ৩৮ দশমিক ৮০ শতাংশ। স্কুল শিক্ষার্থীদের মোট অ্যাকাউন্টের মধ্যে ছাত্র রয়েছে ৮ লাখ ৯৪ হাজার ছাত্রের হিসাবে জমা রয়েছে ৭৭৭ কোটি টাকা। আর ৬ লাখ ৪৬ হাজার ছাত্রীর অ্যাকাউন্টে জমা হয়েছে ৬৪৩ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান

এ বিষয়ে ড. আতিউর রহমান বলেন, শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং সম্পর্কে ধারণা দিতে হবে। সেজন্য ব্যাংকগুলোকে প্রত্যন্ত অঞ্চলে স্কুল ব্যাংকিংয়ের প্রচারণা চালাতে হবে। আর এ বিষয়ে উদ্যোগ নিতে কেন্দ্রীয় ব্যাংককে।

স্কুল ব্যাংকিংয়ে অ্যাকাউন্ট খোলায় সবচেয়ে এগিয়ে আছে ইসলামী ব্যাংক। মোট অ্যাকাউন্টের ১৫ দশমিক ৮৮ শতাংশ রয়েছে এ ব্যাংকে। এছাড়া ডাচ্‌-বাংলা ব্যাংকে রয়েছে ১৩ দশমিক ৯৫ শতাংশ।

সরকারি ব্যাংকগুলোর মধ্যে ১২ দশমিক ৬৫ হিসাব খুলে শীর্ষে রয়েছে অগ্রণী ব্যাংক। এছাড়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ৮ দশমিক ৩১ ও উত্তরা ব্যাংকে ৫ দশমিক ৫৫ শতাংশ। এই ৫ ব্যাংকে রয়েছে ৫৬ দশমিক ৩৫ শতাংশ অ্যাকাউন্ট।

তবে সার্বিকভাবে অ্যাকাউন্ট বাড়লেও বিশেষায়িত ও বিদেশি ব্যাংকের অ্যাকাউন্ট কমেছে। জুনে বিশেষায়িত ব্যাংকগুলোর অ্যাকাউন্ট কমে ১ লাখ ২৮ হাজারে নেমেছে। গত ডিসেম্বরে এসব ব্যাংকের অ্যাকাউন্ট ছিল প্রায় ১ লাখ ৩৯ হাজার। অর্থাৎ ৬ মাসের ব্যবধানে ব্যাংকগুলোর অ্যাকাউন্ট কমেছে প্রায় ১১ হাজার। আর বিদেশি ব্যাংকগুলোর ৩ মাস আগের তুলনায় ২ দশমিক ৪৩ শতাংশ অ্যাকাউন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৬০টি। তবে রাষ্ট্রীয় মালিকানার বাণিজ্যিক ব্যাংকগুলোতে এই সময় প্রায় ১২ হাজার অ্যাকাউন্ট বেড়ে ৪ লাখ ৩৬ হাজার ছাড়িয়েছে। আর বেসরকারি ব্যাংকগুলোতে ৬ মাসে অ্যাকাউন্টের সংখ্যা প্রায় ৮৫ হাজার বেড়ে ৯ লাখ ৭৪ হাজারে উঠেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড. আতিউর রহমানবাংলাদেশ ব্যাংকসেমি লিডস্কুল ব্যাংকিং
শেয়ারTweetPin

সর্বশেষ

টাইটানিকের শেষ মুহূর্ত: ডিজিটাল গবেষণায় বেরিয়ে এলো নতুন তথ্য

এপ্রিল ১৭, ২০২৬

দেশে গণমাধ্যমের প্রান্তিক মানুষের কন্ঠস্বর নিয়ে ‘সমষ্টি’র গবেষণা প্রতিবেদন প্রকাশ

এপ্রিল ১৭, ২০২৬

ছুটির দিনে রাজধানীর পাম্পগুলোতে দীর্ঘ লাইন

এপ্রিল ১৭, ২০২৬

মাঠে নামার আগেই ছিটকে গেলেন মোস্তাফিজ

এপ্রিল ১৭, ২০২৬

আজ বিশ্ব হিমোফিলিয়া দিবস

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT