চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৫১ রানে অলআউট বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ণ ০১, মে ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে, শ্রীলঙ্কার জোড়া সেঞ্চুরির পর. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিম ইকবাল যেভাবে ব্যাট করছিলেন বড় সংগ্রহের প্রত্যাশাও বড় হচ্ছিল। এ বাঁহাতি ওপেনার আউট হতেই বাংলাদেশ হয়ে পড়ল বড্ড এলোমেলো। নার্ভাস নাইনটিজে (৯২) তামিম আউট হওয়ার পর বাংলাদেশ গুটিয়ে গেছে ২৫১ রানে।

অভিষেক টেস্টে অসাধারণ বোলিংয়ে ৬ উইকেট নিয়েছেন লঙ্কান ২২ বছর বয়সী বাঁহাতি স্পিনার প্রাভিন জয়াবিক্রমা।

১৫১ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে তামিম আউট হন। ১০০ রানে শেষ আট উইকেট হারিয়েছে বাংলাদেশ।

ক্যান্ডের পাল্লেকেলেতে ২৪২ রানে এগিয়ে থেকে টেস্টের তৃতীয় দিনের পড়ন্ত বিকেলে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করেছে শ্রীলঙ্কা। সুযোগ থাকার পরও বাংলাদেশকে ফলো-অন করায়নি স্বাগতিকরা।

আগের টেস্টের প্রথম ইনিংসে তামিম আউট হয়েছিলেন ৯০ রানে। দ্বিতীয় ইনিংসে ৭৪ রানে অপরাজিত থাকা অবস্থায় ম্যাচের ভাগ্যে লেখা হয় ‘ড্র’। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে আরও কাছে গিয়েও পারেননি সেঞ্চুরি পূর্ণ করতে।

৯২ রানে কাটা পড়েন টেস্টে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। জয়াবিক্রমার বলে থিরিমান্নের হাতে ক্যাচ দেন এ বাঁহাতি ওপেনার। ১৫০ বলের ইনিংসে চারের মার ১২টি। তিন ইনিংসের মধ্যে দু’বার নার্ভাস নাইনটিজের শিকার বাংলাদেশের ওপেনার।

টাইগার অধিনায়ক মুমিনুল হক ৪৯ ও মুশফিকুর রহিম করেন ৪০ রান। তৃতীয় দিনের সকালে ৭ উইকেটে ৪৯৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছ শ্রীলঙ্কা। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৭ রান। ৮ উইকেট হাতে রেখে ২৫৯ রানে এগিয়ে লঙ্কানরা।

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টলিড স্পোর্টসশ্রীলঙ্কা ব্যাটিং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৭২০ ক্রিকেটারের জন্য বিসিবির দুই কোটি টাকার প্রণোদনা

পরবর্তী

সত্যজিৎ জন্মশতবর্ষ: গুণীজনদের শ্রদ্ধা আয়োজন

পরবর্তী
সত্যজিৎ রায়ের ছবি, তিনি একজন বিশিষ্ট চলচ্চিত্রকার ও সাহিত্যিক. Channel i News - চ্যানেল আই নিউজ

সত্যজিৎ জন্মশতবর্ষ: গুণীজনদের শ্রদ্ধা আয়োজন

শাকিবের সঙ্গে অন্য ক্রিকেটাররা উষ্ণ অভিবাদন জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে সাকিব-মোস্তাফিজ

সর্বশেষ

পাইলটের পোশাকে বিমানবন্দরে, তৌসিফকে ঘিরে কৌতূহল!

আগস্ট ৩১, ২০২৬

নতুন দায়িত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

আগস্ট ৩১, ২০২৬
বাংলাদেশের বেসরকারি সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান, ছবি: সংগৃহীত।

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন রুনা খান

আগস্ট ৩১, ২০২৬

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT