ক্রিকেট

২৪ বলে ঝড় তোলা ফিফটি রনির

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের একজন ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলাধুলার দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদারের মারকুটে ব্যাটিংয়ে ৭ ওভারেই ৯০ রান তুলে ফেলে বাংলাদেশ। পরে জুটি ভাঙে, লিটন দাস আউট হলেও ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন রনি। ২৪ বলে ফিফটি তুলেছেন।

টি-টুয়েন্টিতে বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ড মোহাম্মদ আশরাফুলের, ২০ বলে। রনি পেলেন ২৪ বলে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬০ রান করা রনিকে সঙ্গ দিচ্ছেন ১২ রান করা শামিম।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে পাওয়ার প্লে’র ৬ ওভারে এসেছে ৮১ রান। যা বাংলাদেশের সর্বোচ্চ। আগের সেরা সংগ্রহ ছিল ৭৪ রান।

দলীয় ৯১ রানে আউট হন ডানহাতি লিটন দাস। ক্রেইগ উইংয়ের বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দেন। টি-টুয়েন্টি ক্যারিয়ারের দশম ফিফটির কাছে গিয়ে ২৩ বলে ৪৭ রান করে ফিরেছেন। ৪টি চার ও ৩টি ছয় মেরে যান।

রনিকে সঙ্গ দিতে নামা নাজমুল হোসেন শান্ত আউট হন ১৩ বলে ১৪ রান করে। হ্যারি টেক্টরের বলে আউট হন তিনি।

বিষয়:আয়ারল্যান্ড চট্টগ্রাম টি-টুয়েন্টি সিরিজ পাওয়ার প্লে প্রথম টি-টুয়েন্টি বাংলাদেশ-আয়ারল্যান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…