চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৪১ রানে পিছিয়ে নেমেই সাদমান-মুমিনুল আউট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতকে অলআউট করার খুব কাছে গিয়েছিল বাংলাদেশ। এক উইকেট থাকতে কোহলি সতীর্থদের ডেকে নেয়ার সেটি সম্ভব হয়নি। এরমাঝেই ২৪১ রানের লিড নিয়ে ফেলে স্বাগতিকরা।

প্রথম ইনিংসে আড়াইশর কাছে রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমেই দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই আউট সাদমান ও মুমিনুল। দলীয় রানের খাতা খোলার আগে সাদমান, আর কিছুপর অধিনায়ক মুমিনুল সাজঘরে হাঁটা দেন।

বাংলাদেশ-১০৬ ও ৫/২ (৩.৩), ভারত-৩৪৭/৯ (ইনিংস ঘোষণা)

ইডেনে বিরাট কোহলি যেভাবে খুঁটি গেড়ে বসেছিলেন, ইন্দোর টেস্টের মায়াঙ্ক আগারওয়ালের মতো ডাবল সেঞ্চুরি হাতছানি দিচ্ছিল ভারত অধিনায়ককে। শেষপর্যন্ত তাকে ফেরাতে পেরেছে বাংলাদেশ। পরে ৯ উইকেটে ৩৪৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ভারত।

লিড পাওয়ার রাস্তাটা আগেই ঠিক করে রেখে গিয়েছিলেন কোহলি। আগেরদিনের ৩ উইকেটে ১৭৪ রান নিয়ে দিন শুরু করা ভারত যে ৩৪৭ রান তুলল তার এক-তৃতীয়াংশের বেশি এসেছে অধিনায়কের ব্যাটে। পথে ক্যারিয়ারের ২৭তম টেস্ট সেঞ্চুরি তো করেছেনই, গড়েছেন একাধিক রেকর্ড। ভারতের প্রথম অধিনায়ক হিসেবে টেস্টে করেছেন পাঁচ হাজার রান যা বিশ্বে সবচেয়ে দ্রুততম।

সারাদিনে একবারই ভুল করেছেন কোহলি, তাতেই থেমেছে ১৮ চারে ১৯৪ বলে করা তার ১৩৬ রানের ইনিংস। ইবাদত হোসেনকে উড়িয়ে মারতে গিয়েছিলেন, দারুণ এক ক্যাচে ভারত অধিনায়ককে ফেরান তাইজুল।

Reneta

কোহলি ফেরার পরপরই নতুন বল নেন মুমিনুল। তাতে কাজটা সহজ হয়ে যায় দুই পেসার আবু জায়েদ রাহি ও আল-আমিন হোসেনের জন্য। শেষদিকের চার উইকেট নিজেরা ভাগাভাগি করেছেন দুজনে।

৩টি করে উইকেট নিয়েছেন আল-আমিন ও ইবাদত হোসেন। ২ উইকেট রাহির। স্পিনার হিসেবে একমাত্র উইকেট তাইজুল ইসলামের। নাঈম হাসানের কনকাশন বদলি হিসেবে খেলছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইডেনের দিবা-রাত্রির টেস্টবাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশ দলের ভারত সফরলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিক্ষিপ্ত প্রডিউসার দিয়ে ইন্ডাস্ট্রি চলে না: ইলিয়াস কাঞ্চন

পরবর্তী

চেয়ারম্যান প্রার্থী মিলনের পাশে পূর্ণিমা-ফেরদৌস!

পরবর্তী

চেয়ারম্যান প্রার্থী মিলনের পাশে পূর্ণিমা-ফেরদৌস!

ঢাবিতে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার প্লানিং ও ফিউচার স্কিলস কর্মশালা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT