চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিক্ষিপ্ত প্রডিউসার দিয়ে ইন্ডাস্ট্রি চলে না: ইলিয়াস কাঞ্চন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে জনপ্রিয় একটি নাম ইলিয়াস কাঞ্চন। ১৯৯৩ সালে সড়ক দূর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারিয়ে এলোমেলো হয়ে যায় তার সংসার, ক্যারিয়ার। স্ত্রীর মৃত্যু শোকে ‘নিরাপদ সড়ক চাই’ নামের সংগঠন করে একাই আন্দোলন শুরু করেছিলেন। অভিনয় না ছাড়লেও এরপর থেকেই ধীরে ধীরে চলচ্চিত্রে অনিয়মিত হতে থাকেন তিনি। তবে কি এই সংগঠনই অভিনয় থেকে তাকে দূরে সরিয়ে নিলো, নাকি অন্য কোনো কারণ আছে? এমন প্রশ্নের সোজাসাপ্টা উত্তর দিলেন ইলিয়াস কাঞ্চন।

শুক্রবার (২২ নভেম্বর) চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান ‘টু দ্য পয়েন্ট’-এ অতিথি হয়ে এসেছিলেন ইলিয়াস কাঞ্চন ও শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। জাহিদ নেওয়াজ খানের পরিকল্পনা, রাজু আলীমের প্রযোজনায় অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সোমা ইসলাম। এই অনুষ্ঠানেই ইলিয়াস কাঞ্চনকে প্রশ্ন করা হয়, ‘ইলিয়াস কাঞ্চন মূলত অভিনেতা। সড়ক আন্দোলনে সক্রিয় হওয়ায় মূল পরিচয়টা দূরে সরে যাচ্ছে কি?’

জবাবে ইলিয়াস কাঞ্চন বললেন, এরজন্য দায়ি সিনেমা নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট মানুষেরা। হয়তো তারা বলবেন যে আমার বয়স হয়েছে, কিন্তু দেখুন পাশের দেশ ভারতের অমিতাভ বচ্চনের বয়সতো আমার চেয়ে প্রায় ১৫-২০ বছর বেশি। তিনি এখনো অভিনয় করে যাচ্ছেন। তারজন্য সেরকমভাবেই গল্প তৈরী হচ্ছে। তাকে সেভাবেই সম্মান দিয়ে তাকে নিয়ে ছবি নির্মাণ করছেন এবং অমিতাভ বচ্চনের ছবি এখনো চলছে, দর্শক দেখছেন। আমাদের এখানে এই কালচারটা নেই।

Banglabid


গত দেড় দশক ধরে হাতে গোনা ছবিতে অভিনয় করলেও প্রায় সবগুলো ছবিতেই গৌণ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে ইলিয়াস কাঞ্চনকে। আর এ কারণে অভিনয়ে খুব একটা আগ্রহ পান না বলে ইঙ্গিত করেন ‘বেদের মেয়ে জ্যোসনা’ খ্যাত এই অভিনেতা।

চলচ্চিত্রের সামগ্রিক অবস্থা নিয়েও কথা বলেন ইলিয়াস কাঞ্চন। এখনকার প্রডিউসারদের বেশির ভাগ শখে সিনেমায় লগ্নি করতে আসেন, এমনটা উল্লেখ করে চিত্রনায়ক বলেন: ইমপ্রেস টেলিফিল্ম, জাজ কিংবা এরকম দুয়েকটা প্রোডাকশন হাউজ ছাড়া কিন্তু নিয়মিত ছবি করার মতো প্রযোজক আমাদের নাই। এখনকার বেশির ভাগ প্রডিউসার বিক্ষিপ্ত। যিনি টাকা লগ্নি করছেন, তিনি নিজেই হয়তো সেই ছবির নায়ক হচ্ছেন। দুয়েকটা ছবি বানানোর পর তার নাম ডাক হলো, তারপর আর ছবি বানাচ্ছে না। আবার অনেকে নিজের ইনভেস্টমেন্টের ছবিতে নিজেই নায়ক হলো, কিন্তু সেই ছবিটি চললো না। এরপর তিনিও আর ইনভেস্ট করছেন না। তো এরকম বিক্ষিপ্ত প্রডিউসার দিয়ে আসলে ইন্ডাস্ট্রি চালানো সম্ভব না।

তিনি বলেন, ইন্ডাস্ট্রির স্বার্থে কাজ করতে হলে বা ইন্ডাস্ট্রির উপকার করতে হলে সেই ধরনের ছবি নির্মাণ করতে হবে, যে ধরনের ছবি মানুষ হলে গিয়ে দেখবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইলিয়াস কাঞ্চনএফডিসিজাহিদ নেওয়াজ খানমিশা সওদাগররাজু আলীমলিড বিনোদনশিল্পী সমিতিসোমা ইসলাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুবলীগের নতুন কমিটি ঘোষণা

পরবর্তী

২৪১ রানে পিছিয়ে নেমেই সাদমান-মুমিনুল আউট

পরবর্তী

২৪১ রানে পিছিয়ে নেমেই সাদমান-মুমিনুল আউট

চেয়ারম্যান প্রার্থী মিলনের পাশে পূর্ণিমা-ফেরদৌস!

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT