চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৩ বছর পর রায়, সাজা ১০ বছরের কারাদণ্ড

মোরছালীন বাবলা মোরছালীন বাবলা
৩:৫৭ পূর্বাহ্ণ ১৭, আগস্ট ২০১৫
অন্যান্য, আদালত
A A

ভেজাল প্যারাসিটামল সিরাপ খেয়ে ৭৬ শিশুর মৃত্যুর ঘটনায় ২৩ বছর পর আজ সোমবার রায় ঘোষণা করেছেন ড্রাগ আদালত। রায়ে ফার্মাসিউটিক্যাল কোম্পানি বিসিআইবির ৬ পরিচালক ও কর্মকর্তাকে ১০ বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ড্রাগ আদালত। আসামীদের মধ্যে একজন পরিচালক ছাড়া অন্যরা পলাতক রয়েছে।

১৯৯২ সালে দেশের বিভিন্নস্থানে ওই কোম্পানির ভেজাল প্যারাসিটামল সিরাপ খেয়ে ৭৬ শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। এরপর ওই সিরাপ উৎপাদনকারীদের ধরতে অভিযানে নামে ড্রাগ অধিদপ্তর। ওই বছরের ১৯ নভেম্বর প্যারাসিটামল তৈরিতে বিষাক্ত কেমিক্যাল ব্যবহারের অভিযোগে বিসিআইবির ২ পরিচালকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ওষুধ প্রশাসনের তৎকালীন তত্ত্বাবধায়ক আবুল খায়ের।

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. নাদিম মিয়া বলেন, আমরা বিজ্ঞ আদালতে সাক্ষ্য উপস্থাপন করে প্রমাণ করতে সক্ষম হয়েছি যে আসামীরা ভেজাল প্যারাসিটামল সিরাপ তৈরি করে একটি বড় অপরাধ করেছে।

Banglabid

আসামী পক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ জানান, আমাদের বিরুদ্ধে মামলায় করা অভিযোগ প্রমান হয়নি। এরপরও মহামান্য আদালত আমাদের সাজা দিয়েছেন। আমরা উচ্চ আদালতে আপিল করবো।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন বিসিআইবির পরিচালক শাহজাহান সরকার। তাকে কারাগারে পাঠিয়ে দেওয়ার পাশাপাশি পলাতক ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। 

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফরিদপুর কারাগারে পাঠানো হলো প্রবীর সিকদারকে

পরবর্তী

আরব আমিরাতে মোদির ঐতিহাসিক সফর

পরবর্তী

আরব আমিরাতে মোদির ঐতিহাসিক সফর

চাঁদপুরে শিক্ষার্থীদের পেটানোর ঘটনায় আটক ৬

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT