চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদপুরে শিক্ষার্থীদের পেটানোর ঘটনায় আটক ৬

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৭ পূর্বাহ্ণ ১৭, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

চাঁদপুরের কচুয়া উপজেলার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ে যুবলীগ কর্মীদের হামলার ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ জনকে আসামী করে কচুয়া থানায় মামলা করা হয়েছে। সোমবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার বাদী মামলাটি করেন।

ওই হামলার ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে। এরা হলেন, পালাখাল ডিগ্রি কলেজের ছাত্র মোজাম্মেল হক (২২), কৃষিজীবী আলাউদ্দিন (৩২), শ্রমিক মো.সবুজ (১৯),অজি উল্লা (৩২), মো.ইমরান হোসেন ও পপি আক্তার (১৫)। তবে এই ঘটনায় মূল আসামীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে আছেন বলে বিদ্যালয় শিক্ষকরা জানান।

কচুয়া থানার ওসি মোহাম্মদ ইবরাহিম খলিল বলেন, আগের দিন রোববার রাতে ভূইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার বাদী হয়ে ফারুক, লিটন ও মনিরসহ অজ্ঞাত আরও ২০ জনকে আসামী করে একটি মামলা করেছে। মামলায় আসামীদের বিরুদ্ধে চাাঁদাবাজী ও শিক্ষক ও শিক্ষার্থীদের উপর সন্ত্রাসীর হামলার অভিযোগ আনা হয়েছে।

চাঁদপুরের সহকারী পুলিশ সুপার মো.আব্দুল হানিফ বলেন, ৬ জনকে পুলিশ আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে। এ ছাড়া ঘটনার সাথে জড়িতদের ধরতে সর্বত্র অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

১৫ আগস্টের অনুষ্ঠান পালনে চাঁদা না দেওয়ায় রোববার স্কুলের শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশে  হামলা চালায় যুবলীগ কর্মীরা। এতে প্রায় ৫০ শিক্ষার্থী আহত হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চাঁদপুরযুবলীগের হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নোয়াখালী বিভাগের দাবিতে সৌদিতে প্রবাসীদের সভা

এপ্রিল ২৫, ২০২৬

যাদের নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ, জানা গেল সূচি

এপ্রিল ২৫, ২০২৬

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

এপ্রিল ২৫, ২০২৬

৮ ঘণ্টা জেরা শেষে অভিনেত্রী নুসরাতের ‘ইঙ্গিতপূর্ণ’ পোস্ট

এপ্রিল ২৫, ২০২৬

দর্শকদের আবেগে ভাসিয়ে মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT