চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩০ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২৬
- সেমি লিড, অর্থনীতি
A A

বর্তমান জুলাই-জুন অর্থবছরের সময়সীমা পরিবর্তন করে এপ্রিল-মার্চ করার সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় কর্মপন্থা নির্ধারণে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার।

রোববার (২৩ অগাস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। কমিটির নেতৃত্বে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। সদস্য হিসেবে থাকছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, আইন ও সংসদ বিষয়ক সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান।

অর্থবছরের সময়সীমা পরিবর্তনের জন্য সংবিধান ও জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭-এর প্রয়োজনীয় সংশোধন এবং সরকারের আর্থিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় প্রযুক্তিগত পরিবর্তনের কর্মপন্থা নির্ধারণ করবে কমিটি।

আগামী ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন সময়সীমা কার্যকর করার সিদ্ধান্ত নেওয়ার এক সপ্তাহের মধ্যে কমিটি গঠন করা হলো।

পরিবর্তনের প্রক্রিয়া সহজ করতে ২০২৭-২৮ অর্থবছরকে নয় মাসের একটি মধ্যবর্তী অর্থবছর হিসেবে ধরা হবে। অর্থাৎ ওই অর্থবছর জুলাই থেকে শুরু হয়ে মার্চে শেষ হবে।

বর্তমানে জুলাই ও আগস্ট পর্যন্ত অবকাঠামো উন্নয়নের অনেক গুরুত্বপূর্ণ কাজ গড়ায়। এ সময় ভারী বৃষ্টির কারণে বিভিন্ন উন্নয়নকাজ পিছিয়ে যায়। এতে কাজের মান ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষকেও দুর্ভোগ পোহাতে হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের ভাষ্য অনুযায়ী, অর্থবছর এপ্রিল থেকে মার্চ করা হলে বর্ষা মৌসুম শুরুর আগেই অবকাঠামো উন্নয়নের বড় প্রকল্পগুলোর কাজ শেষ করার সুযোগ তৈরি হবে।

গত সপ্তাহে অর্থবছরের সময়সীমা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার পরও মন্ত্রিপরিষদ বিভাগ একই যুক্তি তুলে ধরে জানিয়েছিল, এপ্রিল-মার্চ অর্থবছর চালু হলে বর্ষার আগেই উন্নয়নকাজ শেষ করা সহজ হবে।

ট্যাগ: অর্থ সচিবজাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)মন্ত্রিপরিষদ বিভাগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

পরবর্তী

দোলা বললেন, ‘কিসমত’ শুনলেই নাচতে ইচ্ছে করবে!

পরবর্তী

দোলা বললেন, 'কিসমত' শুনলেই নাচতে ইচ্ছে করবে!

যশোরে মাছের ঘেরে মাছ মারা যাওয়ার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT