চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২১ সেপ্টেম্বর বাংলাদেশে ‘নাকাব’-এর মুক্তি নিয়ে সংশয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ন ১৬, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

কলকাতার ছবি ‘নাকাব’ বাংলাদেশে আমদানির মাধ্যমে মুক্তির কথা রয়েছে আগামী ২১ সেপ্টেম্বর। তবে ওই তারিখে ছবিটি নিশ্চিত মুক্তি পাবে কিনা এ নিয়ে দেখা দিয়েছে সংশয়। বাংলাদেশে ছবিটি আমদানি করছে জাজ মাল্টিমিডিয়া।

‘নাকাব’ আমদানিকারক প্রতিষ্ঠান জাজের কর্ণধার আবদুল আজিজ রবিবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে এমনটা জানিয়েছেন।

প্রযোজক আবদুল আজিজ বলেন, তথ্য প্রতিমন্ত্রীর টেবিলে ফাইল আটকে আছে কয়েকদিন ধরে। তিনি স্বাক্ষর না দেওয়া পর্যন্ত কিছুই চূড়ান্ত করে বলা যাচ্ছে না। আবদুল আজিজ বলেন, চেয়েছিলাম ২১ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের পাশাপাশি একযোগে বাংলাদেশেও মুক্তি দিতে। কিন্তু বাংলাদেশে ওই তারিখে মুক্তি দিতে পারব কিনা এখনও চূড়ান্ত হয়নি।

প্রযোজক আজিজ জানান, ‘নাকাব’ ছবির বিনিময়ে বাংলাদেশের ‘পাষাণ’ ছবিটি কলকাতায় যাচ্ছে।

আমদানি করে কলকাতার ছবি বাংলাদেশের মুক্তি দিতে তথ্য মন্ত্রণালয় থেকে আমলাতান্ত্রিক জটিলতায় পড়তে হয়। এতে যথেষ্ট সময়ের প্রয়োজন। তারপর সেন্সরের চৌকাঠ পেরুনোও সময় সাপেক্ষ ব্যাপার। তাই সবদিক বিবেচনা করে ২১ সেপ্টেম্বর ‘নাকাব’ বাংলাদেশে মুক্তি নিয়ে ধোঁয়াশার শেষ নেই।

গেল কয়েক সপ্তাহ ‘নাকাব’-এর প্রচারণা চালিয়ে আসছিল জাজ মাল্টিমিডিয়া। কিন্তু শুক্রবার (১৪ সেপ্টেম্বর) থেকে তারা ‘নাকাব’-এর প্রচারণা বাদ দিয়ে তাদের ‘দহন’-এর প্রচারণা চালাচ্ছে। এছাড়া জয়া আহসানের প্রযোজনায় ‘দেবী’ ছবির পরিবেশনার দায়িত্বে সরব জাজ। খোঁজ নিয়ে জানা গেছে, ২১ সেপ্টেম্বর বাংলাদেশে ‘নাকাব’ মুক্তি না পেলেও ওইদিন কলকাতায় মুক্তি পাবে ছবিটি। তারপর বাংলাদেশে মুক্তি পাবে।

Reneta

এদিকে রবিবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশে নাকাবের প্রচারণায় আসার কথা ছিল ছবির দুই নায়িকা নুসরাত জাহান ও সায়ন্তিকার। কিন্তু এদেশে ২১ সেপ্টেম্বর ছবি মুক্তিতে সংশয়ের কারণে কলকাতার জনপ্রিয় এই দুই নায়িকার ঢাকার সফর বাতিল করা হয়েছে।

‘নাকাব’ প্রযোজনা করেছে কলকাতার শীর্ষ স্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। ‘নাকাব’-এর মাধ্যমে প্রথমবার এই প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খান। রাজিব বিশ্বাস পরিচালিত ‘নাকাব’-এ শাকিব খান অভিনয় করেছেন দ্বৈত চরিত্রে।

মুক্তির আগেই দু-দেশের দর্শকদের কাছে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ‘নাকাব’। সেজন্য দর্শক মুখিয়ে আছেন ছবিটি দেখার জন্য। বিশেষ করে বাংলাদেশের সিনেমা হল মালিকরা ‘নাকাব’ প্রদর্শনের জন্য মাসখানেক আগেই বুকিং দিচ্ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবদুল আজিজজাজ মাল্টিমিডিয়ানাকাবনুসরাত জাহানলিড বিনোদনশাকিব খানসায়ন্তিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পহেলা বৈশাখে নিরাপত্তা জোরদারে যেসব বিষয় নিষিদ্ধ

এপ্রিল ১, ২০২৬

টানা তৃতীয় বিশ্বকাপে থাকছে না ইতালি, টিকিট পেল ৫ দেশ

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

সুইডেনে এক দশকে যেভাবে কমে গেলো হত্যাকাণ্ড

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে বেড়ে চলেছে গরম, বৃষ্টির সম্ভাবনা কম

এপ্রিল ১, ২০২৬

থিয়াগো-মার্টিনেল্লির শেষ মুহূর্তের গোলে জিতল ব্রাজিল

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT