চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২১ আগস্ট হামলায় বাবরকে নির্দোষ দাবি আইনজীবীদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৯ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৮
আদালত
A A

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নির্দোষ দাবি করেছেন তার আইজীবীরা। মঙ্গলবার রাজধানীর পুরাতন কেন্দ্রীয় কারাগারের সামনে বিশেষ ট্রাইব্যুনালে হাজির করা হলে তার আইনজীবীরা তাকে নির্দোষ দাবি করেন।

দীর্ঘদিন ধরে চলা এই মামলার আসামীপক্ষে যুক্তিতর্ক শেষ হচ্ছে বুধবার। শিগগিরই মামলার রায় পাওয়া যাবে বলে আশা রাষ্ট্রপক্ষের। 

মঙ্গলবার রাজধানীর খাজা নাজিমউদ্দীন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারের সামনে বিশেষ ট্রাইব্যুনালে হাজির করা হয় ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অভিযুক্ত সাবেক জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ গ্রেপ্তার অন্য আসামিদের। হাজির হন জামিনে থাকা সে সময়ের শীর্ষ পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা।

বিচারক শাহেদ নুরুদ্দীন এজলাসে এলে দিনের কার্যক্রম শুরু হয়। বাবরের আইনজীবীরা আগে শেষ হওয়া যুক্তিতর্কের আলোকে মামলার আইনগত দিক তুলে ধরে মামলা থেকে তার অব্যাহতি চান।

বুধবার বাবরের পক্ষে আইনি পয়েন্টে যুক্তিতর্ক পেশ শেষ হবে বলে জানান তার আইনজীবী। এ যুক্তিতর্ক পেশের মধ্যদিয়ে আসামীপক্ষে কাল যুক্তিতর্ক পেশ শেষ হবে। এর আগে আসামী বাবরের পক্ষে সাক্ষ্য তথ্য-প্রমাণের (ফ্যাক্টস) ভিত্তিতে যুক্তিতর্ক উপস্থাপন ২৯ আগস্ট শেষ হয়েছে।

২১ আগস্টের ঘটনায় পৃথক মামলায় মোট আসামীর সংখ্যা ৫২ জন। এর মধ্যে ৩ জন আসামীর অন্য মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ৩ আসামী হলেন- জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, জঙ্গি নেতা মুফতি হান্নান ও শরীফ সাহেদুল আলম বিপুল। এখন ৪৯ আসামীর বিচার চলছে। এরমধ্যে এখনো ১৮ জন পলাতক। আসামীদের মধ্যে ৪৫ জনের যুক্তিতর্ক পেশ হবে। ইতোমধ্যে ৪৪ জনের যুক্তিতর্ক শেষ হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২১ আগস্ট২১ আগস্ট গ্রেনেড হামলালুৎফুজ্জামান বাবর
শেয়ারTweetPin

সর্বশেষ

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT