বাংলাদেশ

বাংলাদেশকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে: ড. দেবপ্রিয়

বাংলাদেশকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে: ড. দেবপ্রিয়

জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) সদস্য নিযুক্ত হয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ২০২৪ সালে উন্নয়নশীল দেশ থেকে সামগ্রিক উত্তরণে বাংলাদেশকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আগামী ৬ বছর ভারসাম্য বজায় রাখতে হবে সামগ্রিক অর্থনীতিতে।

জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির প্রতিষ্ঠা ১৯৬৫ সালে। প্রতি তিন বছর পরপর স্বল্পোন্নত দেশগুলোর তালিকা পর্যালোচনা ও উন্নয়ন সহযোগিতা সম্পর্কিত নীতি পরামর্শ দেয়া এই সংস্থার অন্যতম কাজ।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ইকোসকের সাম্প্রতিক অধিবেশনে জাতিসংঘের উন্নয়ন নীতি কমিটির সদস্য হিসেবে আগামী তিন বছরের জন্য নিযুক্ত হয়েছেন সিপিডির সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

আগামী ৬ বছর বাংলাদেশের জন্যে থাকা বেশকিছু চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন তিনি। আগামীতে নতুন করে বৈশ্বিক সহযোগিতা সাজানোর মতো গুরুত্বপূর্ণ কাজে অংশ নেবেন দেবপ্রিয় ভট্টাচার্য।

বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সম্মানিত ফেলো হিসেবে কর্মরত ছিলেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বল্পোন্নত দেশ বিষয়ে একজন বিশেষজ্ঞ।

আরও দেখুন ভিডিও রিপার্টে:

বিষয়:জাতিসংঘ ড. দেবপ্রিয় ভট্টাচার্য দেবপ্রিয় ভট্টাচার্য বাংলাদেশ সিডিপি সিপিডি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…