ক্রিকেট

২০২২ থেকে ১০ দলের আইপিএল

আইপিএল ট্রফি, ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিযোগিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএল ট্রফি, যা ২০২২ থেকে ১০ দলের আইপিএলের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অবশেষে ১০ দল নিয়ে আইপিএল আয়োজনের ব্যাপারে সম্মত হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বৃহস্পতিবার আহমেদাবাদে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় সিদ্ধান্তটি নেয়া হয়।

একই সভায় গৃহীত হয়েছে আর একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে আইসিসির দাবিকে সমর্থন জানানো হয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে কিছু বিষয় জেনে নেয়ার পর এসেছে এই সিদ্ধান্ত। তবে অলিম্পিকে ক্রিকেট হবে টি-টুয়েন্টি ফরম্যাটে।

বিসিসিআইয়ের ইচ্ছে ছিল ২০২১ সাল থেকেই ১০ দলের আইপিএল আয়োজনের। আগামী বছরে এপ্রিল-মে মাসে শুরু হওয়ার কথা ভারতের টি-টুয়েন্টি আসরটির। দশ দলের টুর্নামেন্ট হলে সময়টা বড্ড অল্প হয়ে যায়, সেই বিবেচনায় একবছর বাড়িয়ে ২০২২ সালকে বেছে নিয়েছেন বিসিসিআই কর্তারা।

সভায় বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা রাজীব শুক্লা। আইসিসি চিফ এক্সিকিউটিভ কমিটিতে ভারতের প্রতিনিধি হিসেবে থাকছেন বোর্ড সচিব জয় শাহই।

বিষয়:২০২২ আইপিএল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…