চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০১৬ সালকে পর্যটন বর্ষ ঘোষণা, হচ্ছে রোডম্যাপ

নীলাদ্রি শেখর নীলাদ্রি শেখর
১:২৯ পূর্বাহ্ণ ২৭, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

২০১৬ সালকে পর্যটন বর্ষ ঘোষণা দিয়ে এ অঞ্চলে বৌদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যভিত্তিক পর্যটন বিকাশে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আন্তর্জাতিক বৌদ্ধ ঐতিহ্য ও পর্যটন সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, এই সম্মেলনের মধ্য দিয়ে এ অঞ্চলের পর্যটন শিল্পের উন্নয়ন ও প্রসারে একটি রোডম্যাপ প্রস্তুত করা সম্ভব হবে। 

দুই দিন ব্যাপী আন্তর্জাতিক বৌদ্ধ ঐতিহ্য ও পর্যটন সম্মেলনের উদ্বোধনীতে মঙ্গলবার যোগ দিয়ে প্রধানমন্ত্রী পর্যটন বিকাশে জাতীয় পর্যটন নীতিমালা ঘোষণা, পর্যটন বোর্ড, ৬০টির বেশি দেশের জন্য অন-এ্যারাইভাল ভিসা, টুরিস্ট পুলিশ গড়ে তোলাসহ বর্তমান সরকারের পদক্ষেপগুলো তুলে ধরেন। 

এ ধরনের সম্মেলন পর্যটন ক্ষেত্র হিসেবে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গণে পরিচিত করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে আশা করেন প্রধানমন্ত্রী। 

কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভ নির্মাণের কাজ এগিয়ে চলছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, কক্সবাজার, সেন্টমার্টিন, কুয়াকাটা এলাকার উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। 

তিনি আরো বলেন, বাংলায় বৌদ্ধবিহার ও স্থাপত্য শিল্পের নিদর্শন ঐতিহ্যবাহি। কুমিল্লার শালবন, আনন্দবিহার, পাহাড়পুরের সোমপুর বিহার, রামুর রামকোট বিহার, উয়ারী-বটেশ্বরের মতো অনেক স্থান রয়েছে ইতিহাস প্রসিদ্ধ প্রত্নতাত্ত্বিক নিদর্শন, বৌদ্ধ শিক্ষা ও সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র।

Reneta

শেখ হাসিনা বলেন, ‘পর্যটন শিল্পের প্রচার বিপননকে আরো গতিশীল করার লক্ষ্যে আমরা ২০১৬ সালকে পর্যটন বর্ষ বা ভিসিট বাংলাদেশ ইয়ার ২০১৬ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা পর্যটন শিল্পের উন্নয়নের পাশাপাশি পর্য়টন শিল্পের প্রচার ও বিপননেও গুরুত্ব প্রদান করেছি। বিদেশে বাংলাদেশ মিশনের সহযোগিতায় ফলপ্রসু প্রচার ও বিপনন কার্যক্রম বাস্তবায়ন করছে। দেশী বিদেশ পর্যটক আগমন ও এ খাত থেকে রাজস্ব বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করাই এ প্রচার কার্যক্রমের মূল্য উদ্দেশ্য।

’তিনি আরো বলেন, ‘এ অঞ্চলের বৌদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য ভিত্তিক পর্যটন বিকাশে সকলকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি। আমি আশা করি এ সম্মেলনের মধ্য দিয়ে এ অঞ্চলের দেশগুলোর সম্মানিত প্রতিনিধিরা পর্যটন শিল্পের উন্নয়ন ও প্রসারে একটি রোডম্যাপ প্রস্তুত করতে সক্ষম হবে। একই সঙ্গে এ রোডম্যাপ বাস্তবায়নে পারস্পারিক মনোভাব নিয়ে এগিয়ে আসবেন। আমি দৃঢ়ভাবে আশা করি এই সফরে বাংলাদেশকে আপনারা যেমন দেখলেন তা পর্যটন, স্বরাষ্ট্র বিভিন্ন সেক্টরে তুলে ধরবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পর্যটনপ্রধানমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কলম্বিয়ায় বিদ্রোহীদের হামলায় ১২ জন নিরাপত্তাকর্মী নিহত

পরবর্তী

ইমরান এইচ সরকারকে হুমকিদাতা গ্রেফতার

পরবর্তী

ইমরান এইচ সরকারকে হুমকিদাতা গ্রেফতার

আবারো ভারতের বাজারে আসছে ম্যাগি নুডলস

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT