রিও অলিম্পিকের ২০০ মিটার স্প্রিন্টেও স্বর্ণ জিতেছেন উসাইন বোল্ট। এই জয়ের মাধ্যমে তিনি ‘ট্রিপল ডাবল’ অর্জন করলেন, আর তার সামনে এখন ‘ট্রিপল ট্রিপল’ রেকর্ডের হাতছানি। দলীয় ইভেন্ট ৪*১০০ মিটার রিলেতে সোনা জিতলেই অবিশ্বাস্য সেই রেকর্ডের মালিক হবেন তিনি।
রিওতে গতিদানবের এটি দ্বিতীয় স্বর্ণ আর অলিম্পিকে সব মিলিয়ে অষ্টম পদক। এছাড়া টানা তিন অলিম্পিকে স্বর্ণ জিতলেন জ্যামাইকান বিদ্যুৎ।
স্বর্ণ জিতলেও আগের রেকর্ড ভাঙতে পারেননি বোল্ট। এবার বোল্ট সময় নিয়েছেন ১৯ দশমিক ৭৮ সেকেন্ড। ২০০৯ সালে বার্লিনে বিশ্ব চ্যাম্পিয়শিপের রেকর্ড গড়া দৌড়ে সময় নিয়েছিলেন ১৯ দশমিক ১৯ সেকেন্ড।
২০ দশমিক ০২ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন কানাডার অঁদ্রে দে গ্রাস এবং তৃতীয় হয়েছেন ফ্রান্সের ক্রিস্তোফ লুমেত।
২০০৮ বেইজিং এবং ২০১২ সালের লন্ডন অলিম্পিকেও ১০০ মিটার, ২০০ মিটার ও ৪*১০০ সোনা জিতেন বোল্ট।








