চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘২ঘন্টা শুটিং থামিয়ে আর্জেন্টিনার বিদায়ী ম্যাচটি দেখেছি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ণ ০২, জুলাই ২০১৮
বিনোদন
A A

ফুটবলে ব্রাজিল সমর্থক আর আর্জেন্টিনা সমর্থকদের সম্পর্ক সাপে নেউলে! অথচ এক কট্টর ব্রাজিল সমর্থক নাকি এই বিশ্বকাপে আর্জেন্টিনার বিদায়ী ম্যাচ দেখেছেন, তাও নিজের কাজ বন্ধ রেখে!

বলছিলাম কট্টর ব্রাজিল সমর্থক মডেল ও অভিনেত্রী মোনালিসা। পারিবারিকসূত্রে বিশ্বকাপ ফুটবলে যে ব্রাজিলকে সমর্থন দিয়ে এসেছেন, তা এখনো ধারন করেন। বিশ্বকাপ এলেই কখনো ব্রাজিলের খেলা দেখা মিস করেন না এই অভিনেত্রী। শত ব্যস্ততায় বসে যান খেলা দেখতে। এবারও হচ্ছে না তার ব্যতিক্রম। তবে ব্রাজিলের এই কট্টর সমর্থক নাকি শুটিং থামিয়ে দেখেছেন আর্জেন্টিনার বিদায়ী ম্যাচ!

চ্যানেল আই অনলাইনকে ব্রাজিল ভক্ত মোনালিসা এমনটাই জানালেন। তার মতে, বিশ্বকাপ অন্য একটা আমেজ তৈরি করে মানুষের মধ্যে। যে যে দলের সাপোর্টার সেই দলের খেলা ছাড়াও ছোট বড় সব ম্যাচই বিশ্বকাপে দেখেন দর্শকরা। এমনকি চিরশত্রু জ্ঞান করা আর্জেন্টিনার খেলাও দেখেছেন! মোনালিসা জানান, লাস্ট যেদিন আর্জেন্টিনা খেললো, সেদিন আমরা শুটিংয়ে দারুণ ব্যস্ত ছিলাম। কিন্তু যখন খেলা শুরু হলো তখন আমরা শুটিং বন্ধ করে দিয়েছিলাম। ২ ঘন্টা আমাদের শুটিং বন্ধ ছিলো শুধু খেলার জন্য।

ঈদুল ফিতর শেষ না হতেই ছোট পর্দার অভিনেতা অভিনেত্রীদের মধ্যে ফের শুরু হয়েছে ঈদুল আযহার কাজ নিয়ে ব্যস্ততা। এরমধ্যে বিশ্বকাপ ফুটবলের উত্তাপ যথেষ্ট। প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ড বেশ জমে উঠেছে। শত ব্যস্ততার মধ্যেও খেলা নিয়ে বেশ জমজমাট সময় পাড় করছেন ছোট পর্দার অভিনেতা অভিনেত্রীরা। তবে ব্যস্ততার মধ্যেও খেলা দেখার সময় বের করছেন তারা। আজকে প্রিয় দল ব্রাজিলের খেলা।

মোনালিসার মতে, আগামী ঈদের কাজ নিয়ে একটু ব্যস্ত আছি। কিন্তু তাই বলে খেলা দেখাতো মিস হবে না। আজকে আমার প্রিয় দলের খেলা। ঠাণ্ডা মাথায় বসে পুরো ম্যাচটি দেখবো।

আজকের ম্যাচ নিয়ে প্রেডিকশান করতে বলা হলে তিনি জানালেন, আজকেতো ব্রাজিল জিতবেই! শুধু আজকে কেনো এবারের বিশ্বকাপের ট্রফিটাও নাকি ব্রাজিলের ঘরেই যাবে বলে মনে করেন মোনালিসা।

আমেরিকা প্রবাসী এই মডেল-অভিনেত্রী তিন মাসের জন্য দেশে এসেছেন। চলতি মাসেই আমেরিকায় উড়াল দেবেন। এরমধ্যে ঈদুল আযহার জন্য তিনটি নাটকে কাজ করেছেন বলেও জানালেন তিনি। বললেন, অনেক ভালো ভালো কাজের অফার পেয়েছিলাম। কিন্তু আমেরিকা যাওয়ার সময় ঘনিয়ে আসায় অনেক পরিচিত মানুষের কাজও করতে পারিনি। তবে সামনে আসলে খুব প্ল্যান করে কাজের জন্য বেশি সময় হাতে নিয়ে আসবো।

চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘তারকা কথন’ অনুষ্ঠানে এসেছিলেন মোনালিসা। অনন্যা রুমার প্রযোজনা ও শাফি আহমেদের উপস্থাপনায় দেখে নিতে পারেন পুরো অ্যাপিসোডটি:

ছবি: মোনালিসার ফেসবুক থেকে নেয়া

ট্যাগ: আর্জেন্টিনাব্রাজিলমোনালিসালিড বিনোদনসমর্থক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সন্ধ্যায় গুলশানে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

পরবর্তী

অভিবাসন ইস্যু নিয়ে জার্মান সরকারের মাঝেই বিরোধ

পরবর্তী
জার্মানি-অভিবাসন-অভিবাসী

অভিবাসন ইস্যু নিয়ে জার্মান সরকারের মাঝেই বিরোধ

নবম ওয়েজ বোর্ড নিয়ে হাইকোর্টের রুল

সর্বশেষ

রংপুরে স্কুলশিক্ষক গণপতি হত্যাকাণ্ড: পুলিশের ব্যাখ্যা নিয়ে সন্দেহ!

আগস্ট ২৫, ২০২৬

‘সন্দেহ হলে ব্যাটারদের পক্ষে’- পিচ নিয়ে নতুন বার্তা অস্ট্রেলিয়ার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
শুধু উজ্জ্বলই কি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, নাকি এর পেছনে রয়েছে আরও কেউ? ছবি: এআই

শত্রুতার জের, নাকি পরিকল্পিত হামলা—কেন খুন হলেন দীপু?

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

গণঅভ্যুত্থানে শহীদ জুবায়েরের বোনের ক্যান্সারের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT