আন্তর্জাতিক

১ হাজার মুসল্লির অংশ গ্রহণে হজ শুরু ২৯ জুলাই

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে হজের জন্য প্রস্তুত মুসল্লিরা, কাবা শরিফের আশপাশে মুসল্লিরা প্রার্থনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের (কোভিড-১৯) বিশ্ব মহামারী পরিস্থিতিতে সীমিত আকারে পালিত হতে যাচ্ছে এবারের হজ। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে ২৯ জুন থেকে শুরু হতে যাওয়া এবারের হজে অংশ নিতে পারবেন মাত্র ১ হাজার মুসল্লি৷

এবারের হজ শুধু মাত্র সৌদি আরবে অবস্থানরতরা অংশ নিতে পারবেন, বাইরের দেশ থেকে কেউ অংশ নেওয়ার সুযোগ পাবেন না। প্রতিবার প্রায় ২৫ লাখ মুসল্লি সারা বিশ্ব থেকে হজে অংশ নিয়ে থাকেন। কিন্তু করোনা বিশ্ব মহামারী পরিস্থিতি বিবেচনায় সীমিত আকারে তা পালিত হচ্ছে।

সৌদি আরবের হজ মন্ত্রণালয় জানিয়েছে: পবিত্র মক্কা নগরীতে প্রবেশের আগে ও পরে মুসল্লিদের কোয়ারেন্টাইনে থাকতে হবে৷ এর আগে, করোনা মহামারী পরিস্থিতি বিবেচনা করে সীমিত আকারে হজ ও উমরাহ পালনের কথা জানায় দেশটির হজ মন্ত্রণালয়।

শুধু মাত্র হজ এবং উমরাহ দেশটি প্রতিবছর ১২ বিলিয়ন ডলার আয় করে থাকে।

বিষয়:সৌদি আরব হজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…