চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১ জানুয়ারি বার্সা ছেড়ে যাবেন মেসি?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৭ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার ক্লাব ছেড়ে যাওয়ার পর থেকে দল বদলের বাজারে বার্সেলোনাকে ঘিরে নানা গুঞ্জন বাতাসে ভাসছে। কৌতিনহো-ডেম্বেলে থেকে ডি’মারিয়া-মাইকেল সেরিকে নিয়ে ক্ষণে-ক্ষণেই খবরের চিত্র পাল্টে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় কাতালান শিবিরে নতুন খবর, উসমান ডেম্বেলের সঙ্গে চুক্তি ‘সম্পন্ন’ হয়ে গেছে বার্সার। একইদিনে আবার মেসিকে ছিনিয়ে নিতে প্রস্তাব দিয়েছে ম্যানচেস্টার সিটিও। বার্সার ঘরের লোকই জানাচ্ছে, ১ জানুয়ারি কাতালান ক্লাবটি ছেড়ে যাবেন মেসি!

১৩৮ মিলিয়ন পাউন্ডে বার্সার সঙ্গে ডেম্বেলের চুক্তি ‘সম্পন্ন’ হয়েছে বলে জানাচ্ছেন ইএসপিএনের এক সাংবাদিক। এখন কেবল আনুষ্ঠানিকতাই বাকি। ফার্নান্দো পালামো টুইটারে জানান, ‘ডেম্বেলের ঘনিষ্ঠজনদের মাধ্যমে আমি যতদূর জানি, চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে দ্রুতই। বরুশিয়া ডর্টমুন্ড কি শর্ত দেয় সেটা কোনও কথা নয়, বরং বার্সা কি চায় সেটাই আসল।’

পালামো আরও বলেছেন, ‘ডেম্বেলের জন্য ১৫০ মিলিয়ন ইউরো খরচ হবে কাতালানদের। আর বর্তমান অবস্থা সম্পর্কে যদি বলি, তাহলে বলতে হবে, ডেম্বেলে এখন যতটা না বরুশিয়ার ভেতরের মানুষ, তার চেয়ে ঢের বেশি বাইরের। বার্সায় খেলায় সব রকম গুণই আছে তার।’

Banglabid

ডেম্বেলের বিষয়ে কিছুটা ‘সুখবর’ পেলেও বিপরীতে জোড়া দুঃখও আছে বার্সার জন্য। মেসিকে দলে পেতে প্রস্তাব দিয়েছে ম্যানচেস্টার সিটি। অনেকে আবার এও বলছেন, বার্সায় সুখে নেই মেসি। বিশেষ করে ক্লাব কর্মকর্তাদের ওপর বিরক্ত তিনি। আগামী বছরই বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে আর্জেন্টাইন সুপারস্টারের। নতুন চুক্তির ব্যাপারে একের পর এক সময়ক্ষেপণ করেই যাচ্ছেন মেসি। সবদিক দেখে বলা হচ্ছে, নেইমারের পথ অনুসরণ করতে পারেন তিনিও।

কয়েকদিন আগে গুঞ্জন ছড়ায় ম্যানচেস্টার সিটি ৩০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ পরিশোধ করে হলেও মেসিকে কিনতে প্রস্তুত। বেশ কয়েক বছর ধরেই ফুটবল জাদুকরকে দলে পেতে মরিয়া ইংলিশ ক্লাবটি। ব্রিটিশ দৈনিক এক্সপ্রেস ইউকে জানিয়েছে, মেসিকে এরইমধ্যে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে ম্যানসিটি।

মেসির ক্লাব ছাড়ার ব্যাপারে আরও বড় আতঙ্কের খবর দিয়েছেন বার্সেলোনার সভাপতি পদে নির্বাচন করা প্রার্থী আগুস্তো বেনেদিতো। স্প্যানিশ রেডিও স্টেশন ওন্ডা সিরোর কাছে তিনি দাবি করেছেন, আগামী ১ জানুয়ারি বার্সা ছেড়ে যাবেন মেসি।

Reneta

বার্সার বাজে সংবাদের মাত্রা বেড়েছে জ্যাঁ মাইকেল সেরিকে না পাওয়ার খবরও। ফরাসি ক্লাব নিসের এই তারকা ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ছিল কাতালানরা। এখন এই আইভরি কোস্ট তারকাকে পাওয়ার আশাও ছেড়ে দিতে হচ্ছে তাদের।

বার্সেলোনার পক্ষ থেকে জানানো হয়েছিল, সেরির সঙ্গে চুক্তির ব্যাপারে প্রাথমিক আলোচনা সেরে ফেলা হয়েছে। রিলিজ ক্লজের সময়সীমা পার হয়ে যাওয়ার পথে, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে ৪০ মিলিয়ন ইউরো পরিশোধ করতে পারলেও সেরিকে আনতে ব্যর্থ হচ্ছে কাতালানরা। মুন্ডো দেপোর্তিভো এবং মার্কার সূত্র এটি নিশ্চিত করেছে।

আগামী ৩১ আগস্ট ট্রান্সফার মার্কেট বন্ধ হবে। সেরিকে দলভুক্ত করতে না পারায় অন্য বিকল্প চিন্তা করছে বার্সেলোনা। এরমধ্যে পিএসজি তারকা অ্যাঙ্গেল ডি মারিয়া এবং ডেম্বেলের জন্য মরিয়া চেষ্টা করছে কাতালান ম্যানেজমেন্ট।

গুঞ্জনের মধ্যে আবার ভুল পথে বার্সেলোনায় ঢুকে গেছেন ডি’মারিয়া। বার্সার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে একটি হ্যাকার গ্রুপ পিএসজি থেকে বার্সেলোনাতে পৌঁছে দিয়েছিল ডি’মারিয়াকে।

বুধবার খুব ভোরের দিকে এই ঘটনা ঘটে। দেখা যায় বার্সার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি বিশেষ ঘোষণা। ডি’‌মারিয়াকে সই করিয়েছে ক্লাব। পিএসজি থেকে এই ফুটবলারকে ছিনিয়ে নিয়েছে, এমনও জানানো হয়!‌ সঙ্গে লেখা হয়, ‘‌অ্যাঙ্গেল ডি’‌মারিয়াকে বার্সেলোনা ক্লাবে স্বাগত।’

পরে সেই হ্যাকার গ্রুপের সঙ্গেই যোগাযোগ করে বার্সার টুইটারকে আবার স্বাভাবিক করতে হয়। সঙ্গে সঙ্গে টুইটার ট্রেন্ডিংয়ে উঠে আসে হ্যাশট্যাগ এফসিবিহ্যাক। ক্লাবের পক্ষ থেকে বলা হয়, ‘আমাদের অ্যাকাউন্ট আজ রাতে হ্যাক করা হয়েছিল। সমস্যা সমাধানের চেষ্টা করছি। সবাই ধৈর্য রাখুন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনামেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬

সরকারি সেবায় দালালের দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন তুলেছেন জাইমা রহমান

আগস্ট ১২, ২০২৬

‘পরিবেশের ভারসাম্য রক্ষা করাই আগামীর চ্যালেঞ্জ’

আগস্ট ১২, ২০২৬
বাংলাদেশের স্কুলের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটির বিষয়ে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভালো শিক্ষার্থী নয়, দুর্বল শিক্ষার্থীকে এগিয়ে নেওয়াই বড় অর্জন’

আগস্ট ১২, ২০২৬

পানিতে ডুবে চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT