চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৯ জমজ শিশুর ভর্তি বঞ্চিত প্রত্যেককে ভিকারুননিসায় ভর্তির নির্দেশ

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৪:১৬ অপরাহ্ণ ১০, আগস্ট ২০২১
- সেমি লিড, আদালত
A A

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২১ শিক্ষাবর্ষে ভর্তি বঞ্চিত ১৯ জমজ শিশুকে প্রথম শ্রেণিতে ভর্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

জমজ শিশুর অভিভাবকদের পক্ষ থেকে করা এক রিটের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তাসমিয়া প্রধান। আর রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

আজ শুনানিতে রিটের পক্ষের আইনজীবী আদালতকে বলেন, ‘জমজ শিশুদের সুস্থ মানসিক বৃদ্ধি ও বিকাশের জন্য একসঙ্গে থাকা খুবই জরুরি। কারণ, তাদের  চাওয়া পাওয়া প্রায় একইরকম। আমার নিজেরও জমজ বাচ্চা আছে। আমি দেখেছি, তাদেরকে যদি আলাদা কিছু দেওয়া হয় বা আলাদা পরিবেশে রাখা হয়, তারা এক ধরনের মানসিক সমস্যায় ভোগে। তাদের মধ্যে খারাপ প্রভাব পড়ে। আদালত আমার শুনানিতে সন্তুষ্ট হয়ে ২০২১ শিক্ষাবর্ষে ভর্তি বঞ্চিত ১৯ জমজ শিশুকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণিতে ভর্তি নিতে কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছেন।’

রিটের বিষয়ে ব্যারিস্টার তাসমিয়া প্রধান চ্যানেল আই অনলাইনকে বলেন ‘২০২১ শিক্ষাবর্ষে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য যারা আবেদন করেছিলেন তাদের মধ্যে ১৯ জমজ শিশু ছিল। পরবর্তীতে এই জমজ শিশুদের মধ্যে থেকে একজন করে ভর্তির সুযোগ পায় আর একজন করে ভর্তি বঞ্চিত হয়। এরপর ভিকারুননিসা স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আবেদন করা হয় যাতে ১৯ জমজ শিশুর দুজনকেই ভর্তির সুযোগ দেয়া হয়। কিন্তু এবিষয়ে কোনো পদক্ষেপ না নেয়ায় জমজ শিশুদের অভিভাবকদেরর পক্ষ থেকে রিট করা হয়। সে রিটের শুনানি নয়ে আজ আদেশ দিলেন হাইকোর্ট।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভিকারুননিসাশিশুহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুটের অভিযোগ, গুলিবিদ্ধসহ আহত ৩

আগস্ট ২, ২০২৬

তালাকপ্রাপ্ত নারীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ, সাবেক স্বামী আটক

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৪ শিশুর মৃত্যু

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

আগস্ট ২, ২০২৬

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে আগুন: নিহত ৫

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT