চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৯০ যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত, পাইলটসহ কয়েকজন হতাহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫০ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০২০
আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A

ভারতের কোজিগোড় বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে  পাইলটসহ দুই জনের মৃত্যু হয়েছে।

১৯০ জন যাত্রী নিয়ে শুক্রবার সন্ধ্যাবেলায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ওই উড়োজাহাজটি  দুবাই থেকে কোজিগোড়ে ফিরছিল। কারিপুর বিমানবন্দরের রানওয়েতে বিমানটি নামার সময়েই এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনী উদ্ধার কাজ চালায়।

হিন্দুস্থান টাইমসের খবর অনুযায়ী, পাইলটসহ অন্তত দুই জনের মৃত্যু হয়েছে।

দেশটির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী কেজে অ্যালফন্স জানিয়েছেন, এ দুর্ঘটনায়  অনেক যাত্রী আহত হয়েছেন। কিন্তু প্লেনটিতে আগুন ধরে যায়নি ভাগ্যবশত। এর ফলে অধিকাংশ যাত্রীই সুরক্ষিত আছেন, যাদের এখন ওই প্লেন থেকে বের করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। পাইলটের মৃত্যুর কথাও টুইটে জানান অ্যালফন্স।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, পুলিশ ও দমকলকে যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। যাতে উদ্ধারকাজ ঠিক ভাবে হয় ও সুচিকিৎসার বন্দোবস্ত থাকে তার জন্য খেয়াল রাখা হয়েছে।

১০টি শিশু সহ মোট ১৮৪ জন যাত্রী ছিলেন ওই প্লেনে। এছাড়া ছিল দুই পাইলট সহ ৬ জন বিমানকর্মী। বন্দে ভারত মিশনের আওতায় এই প্লেন আসছিল দুবাই থেকে কোজিগোড়ে। সন্ধ্যা পৌনে আটটায় এই দুর্ঘটনা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কনডোট্টি থানার পুলিশ।

Reneta

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, এনডিআরএফ-কে উদ্ধার কার্যে সাহায্য করতে বলা হয়েছে। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে এনডিআরএফের একটি দল।

ঘটনায় বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছে ভারতের বিমান নিয়ামক সংস্থা ডিজিসিএ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্লেন দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT