আন্তর্জাতিক

প্লেন দুর্ঘটনায় ২ পাইলটসহ নিহত ১২

plan crash

মধ্য আমেরিকার দেশ কোস্টারিকায় একটি প্লেন দুর্ঘটনায় ২ পাইলটসহ অন্তত ১২জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচজন রয়েছেন। এই দুর্ঘটনায় নিহত ১০ জন যুক্তরাষ্ট্রের নাগরিক।

কোস্টারিকার গুয়ানাচার প্রদেশের বিজুকো’র কাছাকাছি পর্বতমালায় এই দুর্ঘটনার ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ দুর্ঘটনার কিছু ছবি প্রকাশ করেছে।

দেশটির প্রেসিডেন্ট লুইস গিলারমো সোলিস রিভেরা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এছাড়া সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি বিবৃতিতে তিনি জানিয়েছেন, এ দুর্ঘটনায় কারও বেঁচে থাকার সম্ভাবনা খুব কম।

কোস্টারিকার প্রাক্তন রাষ্ট্রপতি লরা চেনচিলা টুইটে জানিয়েছেন, ক্রু সদস্যের একজন তার চাচাতো ভাই।

বিষয়:কোস্টারিকা পাইলট প্লেন দুর্ঘটনা বিমান দুর্ঘটনা যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…