চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৮ সিনেমা হলে মুক্তি পেল ‘পাগলের মতো ভালোবাসি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

দেশের ১৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছে নতুন সিনেমা ‘পাগলের মতো ভালোবাসি’। শাহীন সুমন নিবেদিত সিনেমাটিতে অভিনয় করছেন আসিফ নূর, অধরা খান এবং সুমিত।

সিনেমাটি পরিবেশনা করছে শাপলা মিডিয়া। তারা জানায়, ঢাকাসহ দেশের ১৮ সিনেমা হলে চলছে ত্রিভুজ প্রেমের এ সিনেমাটি। যেখানে পরিচালক হিসেবে পোস্টারে নাম রয়েছে আতিকুর রহমান লাভলুর।

২০১৬ সালের দিকে শুরু হয় ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমার শুটিং। গেল বছরই সেন্সর ছাড়পত্র পায়। কিন্তু করোনা সংক্রমণের কারণে মুক্তি থেমে যায়। প্রায় পাঁচ বছর আগে শুটিং হওয়া সিনেমাটি এবার সিনেমা হলে মুক্তি পেল।

এ সিনেমার মাধ্যমে প্রথম অভিনয়ে এসেছিলেন নায়িকা অধরা খান। ইতোমধ্যে তার দুটি সিনেমা মুক্তি পেলেও এবার পাচ্ছে তার প্রথম সিনেমা।

অধরা বলেন, আমি চেয়েছিলাম আগেই সিনেমা আসুক। কারণ প্রথম সিনেমার সঙ্গে সবার ইমোশন মিশে থাকে। কিন্তু নানা জটিলতা ও করোনা ইস্যুর কারণে সম্ভব হয়নি। আনন্দের বিষয়, ফাইনালি দর্শক সিনেমাটি দেখছেন। সবাইকে আহ্বান জানাই, স্বাস্থ্যবিধি মেনে সিনেমাটি যেন প্রেক্ষাগৃহে গিয়ে দেখেন।

সিক্স ডি প্রোডাকশনস প্রযোজিত ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমার কাহিনী, চিত্রনাট্য, সংলাপ তৈরি করেছেন শাহীন সুমন। শুরুতে পরিচালক হিসেবেও ছিলো তার নাম। কিন্তু মুক্তির ঠিক আগে জানা যায় নতুন পরিচালকের নাম।

Reneta

ছবির অন্যন্য চরিত্রে অভিনয় করেছেন সাদেক বাচ্চু, জয় রাজ। গানগুলো লিখেছেন কবির বকুল ও সুদীপ কুমার দীপ। সংগীত পরিচালনায় শওকত আলী ইমন এবং আহম্মেদ হুমায়ূন।

যে সব সিনেমা হলে মুক্তি পাচ্ছে ছবিটি:
ঢাকার চিত্রামহল, আনন্দ, বিজিবি, গীত, সেনা সিনেমা হলে চলছে পাগলের মতো ভালোবাসি। এছাড়া নিউ গুলশান (জিঞ্জিরা), বর্ষা (জয়দেবপুর), চাঁদমহল (কাঁচপুর), মমতা (মাধবদী), সেনা (নবীনগর, সাভার), নন্দিতা (সিলেট), সুগন্ধা (চট্টগ্রাম), মনিহার (যশোর), বনলতা (ফরিদপুর), লিবার্টি (খুলনা), সংগীতা (খুলনা), মালঞ্চ (টাঙ্গাইল), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ)।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অধরা খানজয় রাজপাগলের মতো ভালোবাসিলিড বিনোদনশাহীন সুমনসাদেক বাচ্চুসিনেমা হল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নিজের রেকর্ডই ভাঙলেন কামি রিতা, ৩২ বার জয় করলেন এভারেস্ট

মে ১৭, ২০২৬

রফতানিকারকরা পাচ্ছেন ৩১শ’ কোটি টাকা, সবচেয়ে বেশি পাচ্ছে যে খাত

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কবে থেকে হজ ও ওমরাহ ভিসা দেওয়া হবে, জানালো সৌদি আরব

মে ১৭, ২০২৬
ছবি:সংগৃহীত

হটস্পট হিসেবে চিহ্নিত ৩০ উপজেলায় কমেছে হাম সংক্রমণ

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইবোলা ভাইরাসে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT