বাংলাদেশ

১৬ বছরে এনটিভি

এনটিভি

‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগানে ১৬ বছরের যাত্রা শুরু করলো বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি।

সকাল থেকেই কারওয়ান বাজারের এনটিভি ভবনে ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানাতে আসেন বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা।

এসময় চ্যানেল আইয়ের পক্ষ থেকে এনটিভির অনুষ্ঠান প্রধান মোস্তফা কামাল সৈয়দ ও বার্তা প্রধান খায়রুল আনোয়ারের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন চ্যানেল আইয়ের প্রশাসন বিভাগের নির্বাহী পরিচালক মোহাম্মদ মাসুদ।

দেশের ভাষা ও সংস্কৃতিকে অক্ষুন্ন রেখে দর্শকের অবিরাম তথ্য ও বিনোদনের চাহিদা পূরণে আগামীতে বেশকিছু নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন এনটিভির বার্তা প্রধান।

বিষয়:এনটিভি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…