চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ আগস্টের নির্মমতার চিহ্ন দেখে থমকে গেলেন মোদি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২০ পূর্বাহ্ণ ০৬, জুন ২০১৫
বাংলাদেশ
A A

পঁচাত্তরের ১৫ আগস্টের নির্মমতার চিহ্ন দেখে কিছুক্ষণের জন্য থমকে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ত্রিশ মিনিটেরও কিছু বেশি সময় ধরে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শনের সময় দৃশ্যত: তার মুখে ফুটে উঠে বেদনার চিহ্ন।

বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে গিয়ে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান ভারতীয় প্রধানমন্ত্রী।

৩২ নম্বরের সাধারণ ওই বাড়িটির অসাধারণ মানুষটি সম্পর্কে ভারতীয় প্রধানমন্ত্রীর অফিশিয়াল টুইটার পেজে পরে কয়েকটি ছবি টুইট করা হয়। সেখানে বলা হয়: সেই বাড়িটির ছবি যেখান থেকে ইতিহাস রচনা করেছেন বঙ্গবন্ধু।

Banglabid

জাদুঘর পরিদর্শনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এক মহান নেতা হিসেবে উল্লেখ করে তার প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তাকে সেই ঐতিহাসিক বাড়ি এবং জাদুঘরের বিভিন্ন জায়গা ঘুরে দেখান বঙ্গবন্ধুর দৌহিত্র এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তার স্ত্রী।

বাঙালি জাতির মুক্তির প্রতিক হয়ে উঠা বাড়িটি দেখতে দেখতে মোদি থমকে দাঁড়ান সেই জায়গায় যেখান থেকে কাঁচ দিয়ে বাড়ির সিঁড়িটি ঢেকে রাখা হয়েছে, যেখানে ঘাতকের গুলিতে শহীদ হয়ে নিথর পড়েছিলো জাতির জনকের দেহ। সেখানে কিছুক্ষণের জন্য থমকে যান নরেন্দ্র মোদি।

Reneta

যে ঘরে বেগম ফজিলাতুন্নেসা মুজিব, সুলতানা কামাল এবং রোজি জামালকে হত্যা করা হয় সেখানে দাঁড়িয়েও নির্মমতার কথা ভেবে তাকে বেদনাবিধূর হয়ে উঠতে দেখা যায়।

শেখ কামাল, শেখ জামাল এবং শেখ রাসেলকে যেখানে হত্যা করা হয়, সেই জায়গাগুলোও মলিন মুখে দেখেন মোদি। শিশু রাসেলের কথা শুনে, তার ব্যবহার করা জিনিসগুলো দেখে আরো একবার আবেগ আপ্লুত হয়ে উঠেন ভারতের নেতা।

বঙ্গবন্ধুর ব্যবহার করা বিভিন্ন স্মৃতি বিজড়িত জিনিসপত্র দেখে তিনি আস্তে আস্তে মন্তব্য করেন, কী সাধারণ জীবন ছিলো অসাধারণ এক মানুষের।

যে বারান্দায় দাঁড়িয়ে জাতির জনক এমনকি কখনও কখনও সাদা গেঞ্জি পরেই তার মানুষদের দেখা দিতেন, হ্যান্ড মাইকে বক্তৃতা করতেন; সেখানেও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন ভারতের প্রধানমন্ত্রী।

জাদুঘর পরিদর্শনের আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মোদি। সেসময় তাকে গভীর শ্রদ্ধায় জাতির জনকের প্রতিকৃতির সামনে প্রণাম জানাতে দেখা যায়। এরপর তিনি পরিদর্শন বইয়ে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে সই করেন। ভিডিওতে বঙ্গবন্ধুৃর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণও দেখেন নরেন্দ্র মোদি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোদির বাংলাদেশ সফর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কঙ্গনা’র স্বপ্ন পূরণ

পরবর্তী

সোনারগাঁও হোটেলে মোদি

পরবর্তী

সোনারগাঁও হোটেলে মোদি

১৫ তারিখের আগে তাপমাত্রা খুব বেশি কমবে না

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT