অবশেষে পদকের অপেক্ষার অবসান হলো ভারতীয়দের। রিও অলিম্পিকে ১২ দিন পরে ভারতীয় মহিলা কুস্তিগীর সাক্ষী মালিকের হাত ধরে ঘরে এলে ব্রোঞ্জ পদক।
বৃহস্পতিবার রিও অলিম্পিকের ১২ তম দিনে মহিলাদের ৫৮ কেজি ফ্রিস্টাইল বিভাগে তৃতীয় হয়েছেন সাক্ষী। হরিয়ানার রোহতকের ২৩ বছরের কুস্তিগীর সাক্ষী। পর পর দুটো ম্যাচে জিতে তৃতীয় স্থানে শেষ করেছেন তিনি।
কিরগিজস্তানের আইসুলু তাইনিবেকোভাকে হারিয়ে পদক জয়ের আগে প্রথম বাউটেই ৫-০’তে পিছিয়ে ছিলেন সাক্ষী। দ্বিতীয়ার্ধে অবশ্য দুর্দান্ত ফাইটব্যাক করেন সাক্ষী। ফলে তাইনিবেকোভাকে ৮-৫ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে নিজ দেশকে আনন্দের জোয়ারে ভাসান।
এখনও পর্যন্ত সাক্ষীর ব্রোঞ্জই ভারতের এক মাত্র পদক চলতি রিও অলিম্পিকে।








