আন্তর্জাতিক

১২ থেকে ১৮ বছর বয়সীদের ওপর করোনা ভ্যাকসিন পরীক্ষা করবে জনসন এন্ড জনসন

COVID-19 ভ্যাকসিনের বোতল ও সেরাম স্ন্যাপশট।. Channel i News - চ্যানেল আই নিউজ

COVID-19 ভ্যাকসিনের বোতল ও সেরাম বোতল, যা ভ্যাকসিনের প্রস্তুতি ও সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অতি শিগগিরই ১২-১৮ বছর বয়সী মানুষের ওপর নিজেদের আবিষ্কৃত করোনা ভ্যাকসিন পরীক্ষা করার পরিকল্পনা গ্রহণ করেছে মার্কিন সংস্থা জনসন এন্ড জনসন।

অত্যন্ত সুরক্ষা ও সাবধানতার সাথেই ভ্যাকসিন পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে পারবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এর ভার্চুয়াল বৈঠকে এমনটা বলেছেন জনসন এন্ড জনসনের বিজ্ঞানী ডা. জেরি সাদফ।

তিনি বলেন, আমরা যতো দ্রুত সম্ভব শিশুদের মাঝে যাবার পরিকল্পনা করেছি। তবে তা অত্যন্ত সুরক্ষা ও সাবধানতার সাথে।

রয়টার্স জানায়, এছাড়াও পরবর্তীসময়ে সুরক্ষা এবং অন্যান্য বিষয়গুলির ওপর নির্ভর করে সংস্থাটি আরও কম বয়সী শিশুদের মাঝেও করোনা ভ্যাকসিন পরীক্ষার করার পরিকল্পনা করছে বলে জানান ড. সাদফ।

সেপ্টেম্বরের শেষের দিকে প্রাপ্তবয়স্ক স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে কোভিড-১৯-এর ভ্যাকসিনের তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করে জনসন এন্ড জনসন সংস্থা।

যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্যান্য দেশের প্রায় ২১৫টি গবেষণা কেন্দ্রে ৬০ হাজারের মতো স্বেচ্ছাসেবী এ পরীক্ষায় অংশ নিয়েছে।

বিষয়:করোনা ভ্যাকসিন জনসন এন্ড জনসন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…