চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১২ জেলায় ১৮’শ কোটি টাকার হাই-টেক পার্ক প্রকল্প একনেকে অনুমোদন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

সারাদেশের ১২টি জেলায় আইটি পার্ক বা হাই-টেক পার্ক স্থাপন করতে ‘জেলা পর্যায়ে আইটি পার্ক/ হাই-টেক পার্ক স্থাপন’ শীর্ষক প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি(একনেক)।

আজ সকালে রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্য প্রকল্পের পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাতে জেলা পর্যায়ে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে গুরুত্বপূর্ণ এই প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

খুলনা, বরিশাল, রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, ময়মনসিংহ, জামালপুর, নাটোর, গোপালগঞ্জ, ঢাকা ও সিলেট জেলায় এ হাই-টেক পার্ক গড়ে তোলা হবে।

১৭’শ ৯৬.৪০ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পে ভারতের দ্বিতীয় লাইন অব ক্রেডিট থেকে ১৫’শ ৪৪ কোটি টাকা ও সরকারি তহবিল থেকে ২’শ ৫২.৪০ কোটি টাকা অর্থের যোগান দেয়া হবে। জুলাই ২০১৭ থেকে শুরু হয়ে ২০২০ সালের জুন এই মেয়াদে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।

একনেকে এই প্রকল্প অনুমোদনের পর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এক প্রতিক্রিয়ায় বলেন, আমরা ২০২১ সাল নাগাদ যে জ্ঞান-ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও ডিজিটাল ইকোনমি গড়ে তোলার চেষ্টা করছি, আইসিটি খাতে ৫ বিলিয়ন ডলার রপ্তানি আয় ও ২০ লক্ষ তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষমাত্রা নির্ধারণ করেছি, জেলা পর্যায়ে ১২টি হাই-টেক পার্ক প্রতিষ্ঠার আজকের এই প্রকল্প অনুমোদন সে সকল উদ্যোগকে শক্ত অবস্থানে দাঁড় করাবে।

প্রধানমন্ত্রী ২০১৫ সালের ১৫ মার্চ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ পরিদর্শনের সময় আইসিটি ব্যবহারের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির জন্য দেশের প্রতিটি বিভাগে এবং পরবর্তীতে প্রতিটি জেলায় পর্যায়ক্রমে হাই-টেক পার্ক স্থাপন করার নির্দেশনা দেন।

Reneta

এরপরই জেলা পর্যায়ে হাই-টেক পার্ক স্থাপন শীর্ষক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইটি পার্কএকনেক-আইটি পার্কহাইটেক পার্ক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে উড

পরবর্তী

আবারও ক্যাটরিনার রহস্য!

পরবর্তী

আবারও ক্যাটরিনার রহস্য!

কারিনার মেদ ঝরানোর সঙ্গী মালাইকা

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT