তথ্যপ্রযুক্তি

হাইটেকে ১০ লাখ কর্মসংস্থান!

হাইটেকে ১০ লাখ কর্মসংস্থান!

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে হাইটেক বিনিয়োগের মাধ্যমে দেশের ১০ লাখ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার লক্ষ্যপূরণের পলিসি ও রোডম্যাপ চূড়ান্ত করতে রাজধানীর হোটেল লা ভিঞ্চিতে আয়োজিত স্টেকহোল্ডার কনসালটেশন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতা করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, শিল্পের জন্য উপযুক্ত বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করতে সরকার কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য নিয়ে আগামী ২০২১ সালের মধ্যে হাইটেক সেক্টরে প্রায় ৫৩৪ মিলিয়ন ডলার বিনিয়োগ করে ১০ লাখ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

তিনি আরো বলেন, এরইমধ্যে বেশ কয়েকটি হাইটেক পার্ক বিশেষ করে কালিয়াকৈর হাইটেক পার্কে ৩ টি ব্লকে ডেভেলপার নিয়োগসহ যশোর ও সিলেটে সহায়ক প্রাথমিক অবকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

বিষয়:ইন্টারনেট হাইটেক পার্ক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…