অন্যান্য খেলা

১১তম ফ্রেঞ্চ জয়ে নাদালের স্বপ্নের মতোই লাগছে

১১তম ফ্রেঞ্চ জয়ে নাদালের স্বপ্নের মতোই লাগছে

কেবল ২০০৯ এবং ২০১৫ সালেই যেন রাফায়েল নাদালের সঙ্গে অভিমান ছিল রোলাঁ গারোঁর। কেবল এ দুবারই স্প্যানিশ কিংবদন্তির হাতে ওঠেনি প্রিয় শিরোপাটি। এর বাইরে ২০০৫ থেকে ২০১৭ পর্যন্ত কখনোই নাদালকে হতাশ করেনি ফ্রেঞ্চ ওপেন। ব্যতিক্রম হল না ২০১৮তেও।

রোববার অস্ট্রিয়ার ডমিনিক থিয়েমকে ৬-৪, ৬-৩ ও ৬-২ সরাসরি সেটে হারিয়ে রেকর্ড ১১বারের মতো ফ্রেঞ্চ ওপেন হাতে তুলেছেন নাদাল।

৩২ বছর বয়সী স্প্যানিশ কিংবদন্তির ক্যারিয়ারের ১৭তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা এটি। ২০টি গ্র্যান্ড জিতে তার উপরে আছেন আরেক কিংবদন্তি সুইজারল্যান্ডের রজার ফেদেরার।

রেকর্ড ১১বারের মতো ফ্রেঞ্চ ওপেন জেতায় স্বপ্নের মতোই লাগছে বলে জানালেন নাদাল। ম্যাচ শেষে জয়ের অনুভূতি জানাতে গিয়ে কাঁদলেনও কিছুক্ষণ।

‘আমি যেভাবে খেলেছি, সেটা ছিল দারুণ। ম্যাচের একটা সময় পায়ে টান পড়েছিল। সে অবস্থায় খেলে যাওয়াটা খুব কঠিন ছিল। ডমিনিকের মতো খেলোয়াড় আপনাকে সর্বোচ্চটা দিতে বাধ্য করবে। এরপরও, ১১বারের মতো কোন শিরোপা জিততে পারা স্বপ্নের মত।’

প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেছিলেন ২৪ বছর বয়সী থিয়েম। হেরে গেলেও তাকে অভিনন্দনে ভাসালেন নাদাল। সাহস যুগিয়ে বললেন একদিন তার হাতেও উঠবে এই শিরোপা, ‘ডমিনিক তুমি দারুণ খেলেছ। আমি নিশ্চিত তুমিও একদিন এই শিরোপা জিতবে।’

বিষয়:ফ্রেঞ্চ ওপেন টেনিস রাফায়েল নাদাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…