অন্যান্য খেলা

ফেদেরার-জোকোভিচ পেরেছেন, পারলেন না নাদাল

ফেদেরার ও জোকোভিচের মধ্যে টেনিস ম্যাচের বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেদেরার ও জোকোভিচের মধ্যে টেনিস ম্যাচের পর বন্ধুত্বপূর্ণ আলাপচারিতা।. Channel i News – চ্যানেল আই নিউজ

কোয়ার্টার পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। কষ্টে-শিষ্টে হলেও শেষ আট পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককে আলো ছড়িয়েছেন ‘বিগ থ্রি’ খ্যাত রজার ফেদেরার, রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ। ফেদেরার-জোকোভিচ ধারা ধরে রেখে গেছেন সেমিতেও। যেটা পারলেন না নাদাল।

ফেড-এক্স ও জোকার প্রথম সেমিতে মুখোমুখি হবেন। আর পুরুষদের শীর্ষ বাছাই ১৯ গ্র্যান্ড স্লামের মালিক নাদালকে ছিটকে অঘটনের মঞ্চ গড়েছেন অস্ট্রিয়ার ডমিনিক থিয়েম।

মেলবোর্ন পার্কে বুধবার প্রথম দুই সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে তৃতীয় সেটে ঘুরে দাঁড়িয়েছিলেন নাদাল। সম্ভাবনা ছিল চতুর্থ সেটেও। থিয়েমের তারুণ্যের কাছে শেষপর্যন্ত হার মানতে হয় দ্বিতীয় সর্বোচ্চ গ্র্যান্ড স্লামজয়ী কিংবদন্তিকে। বিদায় নিয়েছেন ৭-৬(৭-৩), ৭-৬(৭-৪), ৪-৬, ৭-৬(৮-৬) গেমে হেরে।

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে খেলবেন থিয়েম। শুক্রবার তার প্রতিপক্ষ প্রথমবার সেরা চারে আসা আরেকজন, জার্মানির অ্যালেক্সান্ডার জেভেরেভ। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে দুবার নাদালের কাছে হেরেছিলেন থিয়েম। বুধবার তারই প্রতিশোধ যেন নিলেন ২৬ বছর বয়সী তারকা।

বিষয়:অস্ট্রেলিয়ান ওপেন টেনিস রাফায়েল নাদাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…