চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ জনের বাংলাদেশও এমন অসাধারণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৮ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দল মাঠে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই দলের র‍্যাঙ্কিংয়ের তফাত আকাশ-পাতাল। বাংলাদেশের যেখানে ১০৬, সেখানে অস্ট্রেলিয়ার অবস্থান মাত্র ছয়ে। কিন্তু র‍্যাঙ্কিংকে ডাল-ভাত বানিয়ে রোববার অজি মেয়েদের কাঁপিয়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। দশ জনের দল নিয়েও এক পর্যায়ে এগিয়ে ছিল। যদিও শেষ পর্যন্ত জয়ে মাঠ ছাড়া হয়নি কৃষ্ণাদের।

শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে ৩-২ গোলে হেরে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ থেকে শূন্য হাতে ফিরতে হচ্ছে গোলাম রব্বানী ছোটনের ছাত্রীদের।

আগের ম্যাচে শক্তিশালী জাপানের কাছে লড়াই করে ৩-০ গোলে হারার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের সেরাটা দেওয়ার প্রতিজ্ঞা করে মাঠে নেমেছিলেন কৃষ্ণারা। খেলাতেও থাকল তার প্রতিফলন। যদিও শুরু থেকে বাংলাদেশের রক্ষণে ছিল অস্ট্রেলিয়ার মেয়েদের দাপুটে প্রদর্শনী।

Banglabid

ম্যাচ শুরুর ৬ মিনিটের মাথায় অজি ফরোয়ার্ড জুলিয়া ভিগনেসের একটি একক প্রচেষ্টা গোলরক্ষক মাহমুদা নস্যাৎ করে দিলেও লাভ হয়নি। তিন মিনিট পরেই মিডফিল্ডার লোরা হিউজের গোলে এগিয়ে যায় অজিরা।

পরে ৩৩ মিনিটে বড় ধাক্কা খায় লাল-সবুজরা। অজি খেলোয়াড়কে বাজেভাবে ট্যাকল করার অপরাধে বাংলাদেশের অধিনায়ক কৃষ্ণাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

দমে না গিয়ে লড়াই চালিয়ে যায় বাংলাদেশ। ৪৪ মিনিটে স্পট কিক থেকে বাংলাদেশকে সমতায় ফেরান ডিফেন্ডার শামসুন্নাহার।

Reneta

ম্যাচের ৫১ মিনিটে একক প্রচেষ্টায় দলকে লিড এনে দেন লাল-সবুজ মিডফিল্ডার মনিকা চাকমা।

সমতায় ফিরতে বেশি সময় নেয়নি অস্ট্রেলিয়াও। ৭৯ মিনিটে ফরোয়ার্ড কায়রা কুনির গোলে ম্যাচে ফেরে তারা। আর খেলা শেষ হওয়ার সাত মিনিট আগে মিডফিল্ডার সোফিয়া সাকালিস অজিদের জয়সূচক গোলটি করলে পরাজয়ের বেদনা নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশের মেয়েদের।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সামাজিক মাধ্যমে পোশাক নিয়ে বিপাকে পড়েছিলেন যারা

পরবর্তী

দিবালার আরেকটি হ্যাটট্রিক

পরবর্তী
জুভেন্টাসের খেলোয়াড় ডিবালা গোলের পর উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দিবালার আরেকটি হ্যাটট্রিক

বাংলাদেশের সংবাদ সম্মেলনে বক্তারা দুর্নীতি ও ঘুষের বিষয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘুষ, দুর্নীতি নিয়ে সরকারের কাছে কোন তথ্য নেই: টিআইবি

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT