সুখী ও পরিবেশবান্ধব দেশের তালিকা ‘হ্যাপি প্ল্যানেট ইনডেক্স’-এ বিশ্বের ১৪০টি দেশের মধ্যে অষ্টম হয়েছে বাংলাদেশ।
যুক্তরাজ্যভিত্তিক সংস্থা নিউ ইকোনমিক্স ফাউন্ডেশনের এক প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে। ৩৮.৪ পয়েন্ট পেয়ে ৮ নম্বরে জায়গা করে নেয় বাংলাদেশ।
অন্যদিকে, ১ নম্বরে থাকা কোস্টারিকার পয়েন্ট ৪৪.৭। আর ১২.৮ পয়েন্ট নিয়ে তালিকায় সবার নিচে আফ্রিকার দেশ চাদ।
নাগরিকদের সন্তুষ্টি, গড় আয়ু, পরিবেশের ওপর প্রভাব ও বৈষম্য – এই ৪টি বিষয় বিবেচনা করে সূচকটি প্রকাশ করা হয়েছে।
তালিকায় বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা ২৮তম, পাকিস্তান ৩৬তম, নেপাল ৪২তম, ভারত ৫০তম, ভুটান ৫৬তম এবং মিয়ানমার ৮১তম অবস্থানে রয়েছে।







