চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যাটট্রিক হারে জোড়া শঙ্কায় টটেনহ্যাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০১ অপরাহ্ণ ০৪, মে ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম চারের লড়াই রীতিমতো জমজমাট। শেষ রাউন্ডেই নির্ধারিত হতে চলেছে তৃতীয় এবং চতুর্থ স্থানে থেকে কারা লিগ শেষ করবে। লড়াইয়ে চার বড় দল। যাদের মধ্যে অন্যতম টটেনহ্যাম হটস্পার। শনিবার জিতলেই প্রথম চার নিশ্চিত হয়ে যেত তাদের। কিন্তু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ পচেত্তিনোর দল।

বাইরের মাঠে বোর্নমাউথের বিরুদ্ধে হার। গত সপ্তাহে ঘরের মাঠে হেরেছিল টটেনহ্যাম। মাঝে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও প্রথম লেগে ঘরের মাঠে আয়াক্সের কাছে হেরে যায় তারা। ফলে সব টুর্নামেন্ট মিলিয়ে হারের হ্যাটট্রিক করল হটস্পাররা।

ম্যাচে জোড়া লাল কার্ড দেখেন টটেনহ্যাম খেলোয়াড়রা। একে চোটের জন্য দলে ইতিমধ্যেই নেই তারকা ফুটবলার হ্যারি কেন, তার ওপর গোদের ওপর বিষফোঁড়া হয়ে দাঁড়ালেন সাউথ কোরিয়ার তারকা ফুটবলার সন হিউন মিং। যিনি এই ম্যচে লাল কার্ড দেখে লিগের শেষ ম্যাচে দলে নেই। প্রথম চারে শেষ করতে হলে শেষ ম্যাচে জিততেই হবে তাদের।

অন্যদিকে চাপ রাখলেও গোল পাচ্ছিল না বোর্নমাউথ। তবে অতিরিক্ত সময়ে দলের হয়ে জয়সূচক গোল করেন নাথান একে।

এই হ্যাটট্রিক হারে ইপিএলেরসহ জোড়া শঙ্কায় টটেনহ্যাম। একে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগ খেলতে হবে আয়াক্সের মাঠে। প্রথম লেগে টটেনহ্যামের মাঠ থেকে এক গোলের লিড নিয়ে যাওয়াতে এমনিতেই এগিয়ে রয়েছে ডাচ দলটি। তার ওপর টটেনহ্যামের এমন ফর্ম। লিগের শেষ চারের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ থেকেও ছিটকে যাওয়ার শঙ্কায় লন্ডনের ক্লাবটি।

এই ম্যাচের পর ৩৭ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে টটেনহ্যাম। ৩৬ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে চেলসি। ৩৬ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আর্সেনাল। ৩৬ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ম্যানইউ। ৩৬ ম্যাচে ৯২ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। সমানসংখ্যক ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলটটেনহ্যামলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোজিনহোর নতুন ঠিকানা হচ্ছে মেসিদের মিয়ামি?

জুলাই ৬, ২০২৬

আমিরের বিয়ে নিয়ে সালমানের রসিকতা!

জুলাই ৬, ২০২৬

নির্বাচন নিয়ে রোজিনা-পলির অভিযোগ, যা বললেন শিবা শানু

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের মতো খেলা জিম্বাবুয়ের বিপক্ষে কুরাসাওয়ের মতো খেলে হারল বাংলাদেশ

জুলাই ৬, ২০২৬
ডিবির অভিযানে গ্রেপ্তার 'হানিট্র‍্যাপ' এর একটি চক্র

ডিবির অভিযানে গ্রেপ্তার ‘হানিট্র‍্যাপ’ চক্র

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT