সাইবার নিরাপত্তা আবারও হুমকির মুখে পড়েছে। জনপ্রিয় টিভি এইচবিওর সামাজিক মাধ্যম ফেসবুক, টুইটার, নতুন করে হ্যাকারদের কবলে পড়েছে। জনপ্রিয় টিভি সিরিজ গেম অফ থ্রোন্স প্রচারকরী টিভি এইচবিও’র মূল অ্যাকাউন্ট হ্যাক করেছে `আওয়ারমাইন’ নামের একদল হ্যাকার গ্রুপ।
হ্যাক করার পর হ্যাকাররা এক পোস্টে লিখেছেন, ‘আওয়ার মাইন এখন এখানে, আমরা তোমাদের নিরাপত্তা পরীক্ষা করছি।’ জনপ্রিয় টিভি সিরিয়াল ‘গেম অফ থ্রোন্স’ এর সম্প্রচার হয়নি এমন পর্বের পাণ্ডুলিপি এবং কোম্পানির তথ্য ফাঁস করে দিয়েছে হ্যাকাররা।যা টেলিভিশন ফার্মগুলোর জন্য নতুন করে সাইবার হুমকি বলে মনে করছে বিশেষজ্ঞরা।
হ্যাক করার পর এইচবিওর যোগাযোগ মাধ্যমের পোস্টগুলো খুব দ্রুত সড়িয়ে ফেলা হয়। তবে এই হ্যাকারদের বড় বড় টুইটার অ্যাকাউন্ট হ্যাক করার খ্যাতি রয়েছে ।এখনো তাদের পরিচয় জানা যায়নি। হ্যাকাররা দাবি করেছে অন্তত ১.৫ ট্যারা বাইট ডাটা তারা হাতিয়ে নিয়েছে
এর আগেও ই্উরোপে জনপ্রিয় টিভি সিরিজ গেম অফ থ্রোনস সিরিজর একটি পর্ব সম্প্রচার করার আগেই অনলাইনে ফাঁস করা হয়েছিলো।এইচবিওর মুম্বাই অফিস থেকে টেলিভিশনে সম্প্রচার হওয়ার আগেই তা প্রকাশকরার দায়ে সাবেক এবং বতর্মান চার জন স্টাফকে আটক করা হয়েছিলো।







