বিনোদন

হ্যাঁ অামি বাবা হচ্ছি: শহীদ কাপুর (ভিডিও)

হ্যাঁ অামি বাবা হচ্ছি: শহীদ কাপুর (ভিডিও)

বেশকিছুদিন ধরেই বলিউডের বাতাসে জোড় গুঞ্জন ওঠে মীরা রাজপুত মা হচ্ছে। এবার
সেই গুঞ্জনকে সত্যি প্রমাণ করে ‘চকলেট বয়’ শহীদ কাপুর নিজেই গণমাধ্যমকে
জানালেন, তিনি বাবা হচ্ছেন।

গত শুক্রবার মীরা অনিতা ডগরের ফ্যাশন শো’র অনুষ্ঠানে উপস্থিত হলে গণমাধ্যমের ক্যমেরায় ধরা পড়ে মীরার বেবি বাম্প। তবে তখনি ওই দম্পতি কোনো কিছু না বললেও সম্প্রতি কারিনা কাপুর খান ও আলিয়া ভাট অভিনীত ‘উড়তা পাঞ্জাব’ সিনেমার এক সংবাদ সম্মেলনে শহীদ নিজেই জানালেন তার বাবা হওয়ার কথা।হ্যাঁ অামি বাবা হচ্ছি: শহীদ কাপুর (ভিডিও)

সম্মেলনে একজন সাংবাদিক ‘হায়দার’ খ্যাত শহীদকে প্রশ্ন করেন, আমরা শুনছি আপনি বাবা হতে চলেছেন? শহীদ তখন ওই সাংবাদিককে বলেন, পেঁচিয়ে প্রশ্ন না করে সোজাসুজি প্রশ্ন করেন। এরপর ওই সাংবাদিক বলেন, আপনি বাবা হচ্ছেন? তখন শহীদ বলেন ‘হ্যাঁ আমি বাবা হচ্ছি’।হ্যাঁ অামি বাবা হচ্ছি: শহীদ কাপুর (ভিডিও)

বাবা হওয়ার দারুণ খবর শহীদ যখন বলছিলেন তখন তারপাশে উপস্থিত ছিলেন সাবেক প্রেমিকা কারিনা কাপুর খান। অবশ্য কারিনা মীরার মা হওয়ার খবর সবার আগেই জানতেন। তবে মীরা মা হওয়ার খবর শহীদের কাছের বন্ধু মাসাবা গুপ্তা আগেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন।

গত বছরের জুলাইয়ে দিল্লীর মেয়ে মীরা রাজপুতকে বিয়ে করেন ড্যাসিং হিরো শহীদ কাপুর। বর্তমানে তিনি ‘উড়তা পাঞ্জাব’ ও ‘রেঙ্গুন’ নিয়ে ব্যস্ত রয়েছেন।

বিষয়:বলিউড শহীদ কাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…