হোয়াটসঅ্যাপেও থাকবে ভিডিও কল

ব্যবহারকারীদের জন্য ভিডিও কল সুবিধা দেওয়ার পরিকল্পনা নিয়েছে হোয়াটসঅ্যাপ। স্কাইপকে টেক্কা দিতেই তারা এ পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানা গেছে।
আগে থেকে হোয়াটসঅ্যাপ ইউজাররা চ্যাট এবং কল করার সুযোগ পেলেও এবার থেকে ভিডিও কলেরও সুযোগ পাবেন।
নতুন বছরের ফিচার হিসেবে ভিডিও কল চালুর সুযোগ তৈরীতে ইতিমধ্যে কাজ শুরু করেছে অ্যাপসটির কর্তৃপক্ষ।
সম্প্রতি জার্মান একটি ব্লগে হোয়াটসঅ্যাপের ভিডিও কলিংয়েল একটি স্ক্রিনশট ভাইরাল হয়। ফাঁস হওয়া স্ক্রিন শটে কল প্রদানকারী এবং গ্রাহক দুজনেরই উইন্ডোজ দেখানো হয়েছে।
ভিডিও কল করার সময় ব্যবহারকারী ইচ্ছে মতো স্পিকার এবং ক্যামেরা বন্ধ রাখতে পারবেন।
তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






